Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পার্থ কর্মকারের হাতে উঠল শীর্ষপদ! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড়সড় রদবদল

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্য়মিক পরীক্ষা শেষ হতে না হতেই রদবদল হচ্ছে সংসদ সভাপতির পদের । জানা গিয়েছে, চিরঞ্জীব ভট্টাচার্যের জায়গা আসছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে সহ-সচিব পার্থ কর্মকার। আগামী ২ মার্চের মধ্যেই দায়িত্ব নেবেন এমনটাই জানিয়েছে শিক্ষা দফতর (WBCHSE)।

    উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নতুন অধ্যায় শীর্ষপদে পার্থ কর্মকার (WBCHSE)

    জানা যায়, গত নভেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে দায়িত্ব নিয়েছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। যেখানে আগামী ২ মার্চ পর্যন্ত মেয়াদ শেষ হচ্ছে চিরঞ্জীব ভট্টাচার্যের। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে লিখিত পরীক্ষা শেষ হলে প্র্যাকটিক্যাল বাকি রয়েছে। যা ২ থেকে ২৩ মার্চের মধ্যে তা সম্পন্ন হবে (WBCHSE)।

    WBCHSE Partha Karmakar heads new chapter in Higher Secondary Education Council

    আরও পড়ুন: মার্চের শুরুতেই কমল হলুদ ধাতুর দর! জানুন সপ্তাহান্তে বাজারে সোনার দাম কত?

    প্রসঙ্গত, ২০২১ সালের অগস্টে তিনি সংসদ সভাপতি পদে যোগ দেন। আর ২০২৫ অগস্টে তাঁর কার্যকালের মেয়াদ পূর্ণ হলেও দু’দফায় সে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। আর এই সময়ই তাঁর নেতৃত্বে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে।

    তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন দায়িত্ব পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদে থাকা পার্থ কর্মকার বলেন, ” আমি আজ সবেমাত্র চিঠি পেয়েছি। সোমবার দিন দায়িত্ব গ্রহণ করব। যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাব। আমারও বেশকিছু পরিকল্পনা রয়েছে”।

    এছাড়াও, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশোধন নতুন দায়িত্ব পেয়ে পার্থ কর্মকার জানান, চিঠি তিনি পেয়ে গিয়েছেন। আগামী সোমবার এই দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পরিকল্পনাও রয়েছে তার (WBCHSE)।

    Click here to Read More
    Previous Article
    DA মামলায় নয়া টুইস্ট, বকেয়া নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য! সামনে বিরাট আপডেট
    Next Article
    আমেরিকা-ইজরায়েলের হানায় নিহত খামেনেই! ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment