Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চ্যাম্পিয়ন্স লিগে ফের জয়ী PSG! অনুরাগীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গ্রেফতার ৪০০-রও বেশি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আর্সেনালকে পরাজিত করে প্যারিস সেন্ট-জার্মেইন তথা PSG চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জিতেছে। যদিও, এই জয় উদযাপনের পরিবর্তে পুরো ফ্রান্সে হিংসা ছড়িয়ে পড়েছে। ফাইনাল ম্যাচে PSG-র জয়ের পর দেশজুড়ে ফুটবল অনুরাগী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যার পরে পুলিশ ব্যবস্থা নেয় এবং ৪০০ জনেরও বেশি আক্রমণকারীকে গ্রেফতার করা হয়। এমনকি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী প্যারিসে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয় বিসযার ফলে শহরের বাস, ট্রেন ও রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।

    PSG ফের চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) জয়ী:

    শঁজেলিজেতে বিশৃঙ্খলা ও পুলিশের ওপর হামলা: পেনাল্টি শুটআউটে PSG-র জয়ের পরপরই হাজার হাজার ফুটবল সমর্থক বিখ্যাত শঁজেলিজে সড়কে ভিড় জমায়। উল্লাসে মত্ত সমর্থকরা আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে শুরু করে। এই উদযাপন দ্রুত হিংসাত্মক আকার ধারণ করে। সমর্থকরা রাস্তায় থাকা বৈদ্যুতিক বাইকে আগুন ধরিয়ে দেয় এবং দোকানের কাচ ভেঙে ফেলে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। পুলিশ জানিয়েছে, এই হিংসাত্মক ঘটনায় অন্তত ৬ টি গাড়ি, ২ টি দোকান এবং একটি বাস স্টপ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এর আগে দিনের শুরুতে PSG-র হোম গ্রাউন্ড পার্ক দে প্রিন্সেসে একটি বিশাল পর্দায় ম্যাচ দেখা অনুরাগীদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়।

    PSG wins UEFA Champions League again.

    প্যারিসে সবচেয়ে বেশি গ্রেফতার: ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রবিবার ভোরে সারাদেশে মোট ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে শুধু প্যারিসেই ২৮০ জনকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এই হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি জানান, দাঙ্গাকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় ৭ জন পুলিশ আধিকারিক গুরুতরভাবে আহত হয়েছেন।

    আরও পড়ুন: এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করেও হল না অংশগ্রহণ! সতীর্থের ঈর্ষায় খুন প্রতিভাবান প্যারা-অ্যাথলিট

    এদিকে, এই ভয়াবহ ঘটনা ফরাসি রাজনীতিকেও উত্তপ্ত করে তুলেছে। ফরাসি নেত্রী মেরিন লে পেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সরকার ও প্রতিষ্ঠিত ব্যবস্থার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘কেবল ফ্রান্সে একটি ফুটবল ক্লাবের জয়ে দাঙ্গা হয়। কেবল ফ্রান্সে বিজয়ের সন্ধ্যায় হিংসা এড়াতে মানুষ নিজেদের বাড়িতে তালাবদ্ধ করে থাকতে বাধ্য হয়।’

    আরও পড়ুন: রয়েছে ৬ টি এয়ারব্যাগ, টাটা লঞ্চ করল দেশের সব থেকে সস্তা CNG গাড়ি! দাম জানলে অবাক হবেন

    টানা দ্বিতীয় বছর বিজয় উদযাপন কলঙ্কিত হল: জানিয়ে রাখি যে, এটি PSG-র টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়। কিন্তু দুর্ভাগ্যবশত, এই নিয়ে ২ বছরই তাদের বিজয়ের পর ভয়াবহ ফুটবল-সম্পর্কিত হিংসাত্মক ঘটনা ঘটল। গত বছর, যখন PSG ২০২৫ সালের ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তখন দাঙ্গার ফলে ১৭ বছর বয়সী এক কিশোরসহ ২ জনের মৃত্যু হয়েছিল। এই বছরও অনুরাগীদের একইরকম হিংসাত্মক আচরণ করতে দেখা গিয়েছে। যা অত্যন্ত হতাশাজনক।

    Click here to Read More
    Previous Article
    জুলাই থেকে বাড়ি বাড়ি বসতে চলেছে স্মার্ট মিটার !
    Next Article
    'এখনও সময় আছে শুধরে যান, নাহলে এর থেকেও খারাপ অবস্থা হবে'‘ কল্যাণ-অসিতকে হুঁশিয়ারি দীপাঞ্জনের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment