Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চরমে উঠেছে দল ভাঙনের গুঞ্জন! এবার বড় অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল (TMC)। গেরুয়া ঝড়ের দাপটে কার্যত উড়ে গিয়েছে জোড়াফুল। এর মাঝেই আবার মাথাচাড়া দিয়েছে দল ভাঙনের গুঞ্জন। এই আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার আমতলার বিষ্ণুপুরে একটি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল তৃণমূল শিবির।

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ তৃণমূল

    রাজ্যের প্রাক্তন শাসকদলের অভিযোগ, বিধানসভা ভোটের ফলাফল সামনে আসার পরপরই বিষ্ণুপুরে তাঁদের একটি দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই বিষয়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এনেছে জোড়াফুল শিবির।

    এই ঘটনায় তৃণমূলের আইনজীবীদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। তবে বিষ্ণুপুরের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগকারীরা পুলিশের তরফে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি, এমনকি অভিযোগ জমা দেওয়া হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে দল।

    আরও পড়ুনঃ আবাস যোজনায় নাম আছে না নেই? সহজ পদ্ধতিতে বাড়ি বসে জানুন, লাগবে ৫ মিনিট

    এমতাবস্থায় এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনি পদক্ষেপ সুনিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ দরকারি হয়ে উঠেছে বলে দাবি তৃণমূলের আইনজীবীদের। জানা যাচ্ছে, বুধবার হাইকোর্টের (Calcutta High Court) গ্রীষ্মকালীন অবকাশকালীন বেঞ্চে বিচারপতি স্মিতা দাস দে-র এজলাসে এই মামলার শুনানি হতে পারে। সেখানে তৃণমূলের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিশদ তথ্য পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Calcutta High Court judge reprimands Abhishek Banerjee for his comments

    অন্যদিকে সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কারের পর থেকে তৃণমূলে ভাঙনের জল্পনা আরও জোরালো হতে শুরু করেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ঋতব্রত সহ তৃণমূলের প্রায় ৫০ জন বিধায়ক বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ভিন্ন অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা ‘আসল তৃণমূল’এর স্বীকৃতি দাবি করতে পারেন বলেও খবর। এই নিয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা না হলেও বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি বাস নাকি বেসরকারি?চিনতেই হিমশিম খাচ্ছেন যাত্রীরা! ভাড়া গুনে ক্ষোভে ফুঁসলেন মহিলারা| Free Bus
    Next Article
    নতুন তৃণমূল দল গড়া নিয়ে কি বললেন নাজিয়া?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment