Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছোটাছুটি অতীত, এবার WhatsApp-এই পাওয়া যাবে আয়ুষ্মান কার্ড! সহজ পদ্ধতি জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাতেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের পরিষেবা শুরু হবে। বর্তমানে অনলাইন ও অফলাইন দু’ভাবেই আয়ুষ্মান কার্ডের (Ayushman Card) জন্য আবেদন করা যায়। এমনকি কেউ চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এর জন্য আবেদন করতে পারেন।

    হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান কার্ড বানানোর পদ্ধতি | (Ayushman Card)

    সম্প্রতি সরকারের তরফে হোয়াটসঅ্যাপ চ্যাটবট আয়ুষ্মান সারথি চালু করা হয়েছে। এর মাধ্যমে সহজেই বাড়ি বসে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যায়। পাশাপাশি যাদের ইতিমধ্যেই এই কার্ড রয়েছে, তাঁরাও এর মাধ্যমে কার্ড ডাউনলোড, পুনরায় ই-কেওয়াইসি, আধার লিঙ্ক এবং কার্ড লক ও আনলকের মতো একাধিক কাজ করতে পারবেন।

    আরও পড়ুনঃ রেশন বণ্টন পদ্ধতিতে বড় বদল! এবার থেকে রেশন দোকানে গিয়ে কী করতে হবে জানুন

    হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড বানাতে হলে প্রথমে আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ নম্বর +91 72908 23838 মোবাইলে সেভ করতে হবে। এরপর এই নম্বরে হাই বা হ্যালো লিখে মেসেজ পাঠিয়ে চ্যাটবটের সঙ্গে কথোপকথন শুরু করতে হবে।

    এরপর স্ক্রিনে বিভিন্ন ধরণের পরিষেবার একটি মেনু আসবে। সেখানে ‘চুজ সার্ভিস’ অপশনে ক্লিক করলে আরও বেশ কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে ‘মাই আয়ুষ্মান কার্ড’ ও এরপর ‘অ্যাপ্লাই ফর পিএমজে কার্ড’ বিকল্প বেছে নিয়ে জমা দিয়ে দিতে হবে। এরপর আয়ুষ্মান সারথি চ্যাটবট থেকে আয়ুষ্মান অ্যাপ অথবা ওয়েবসাইটে যাওয়ার বিকল্প দেওয়া হবে। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।

    Ayushman Card

    এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার সংক্রান্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে। তাহলে রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি আসবে। সব শেষে স্ক্রিনে দেখানো পদ্ধতি অনুযায়ী ই-কেওয়াইসি সম্পূর্ণ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড বানানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

    কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত যোজনা। এর মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বছরে ৫ লাখ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে এর জন্য আয়ুষ্মান কার্ড লাগে। এবার চাইলে ইচ্ছুক ব্যক্তিরা বাড়ি বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই কার্ড বানিয়ে নিতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    "পাপ বাপকেও ছাড়ে না"- হালিশহরে জনরো.ষের কারণ হিসেবে মমতার অতীতের কৃতকর্মকেই দায়ী করলেন ঋজু দত্ত
    Next Article
    রেশন বণ্টন পদ্ধতিতে বড় বদল! এবার থেকে রেশন দোকানে গিয়ে কী করতে হবে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment