Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছাত্রীদের কথা ভেবেই বড় পরিকল্পনা সরকারের, রাজ্যের স্কুলে বসছে ন্যাপকিন মেশিন

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। পশ্চিমবঙ্গের নতুন সরকার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রতিটি গার্লস স্কুলের স্যানিটারি ন্যাপকিং ভেন্ডিং মেশিন বসাতে চলেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে একথা জানিয়েছেন রাজ্যের নারী, শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    মেয়েদের স্বাস্থ্য সচেতনতায় জোর রাজ্যের নতুন সরকারের (Suvendu Adhikari)

    এই বিষয়ে নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নতুন সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। কর্মস্থলে, স্কুলে, কলেজে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দ্যর দিকেও নজর রাখবে নতুন সরকার (Suvendu Adhikari)। তার জন্য তৈরি হয়েছে ব্লু প্রিন্টও।

    Suvendu Adhikari new government places emphasis on women's health awareness

    আরও পড়ুন: স্বস্তিতে যাত্রী ও পথচারীরা! লেভেল ক্রসিংয়ের ঝুঁকি কমাতে রাজ্যজুড়ে বড় পরিকল্পনা

    দেশের নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর আগামী ৩০ তারিখে আসছেন কলকাতায়। বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম পা রাখছেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর কাছে নারীদের উন্নয়নের এক ফাইল তুলে দেবেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, এবার একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে প্রতিটি মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। মেয়েদের ও ছেলেদের জন্য প্রতিদিন স্কুলে তৈরি হবে  অ্যাসপিরেশনাল টয়লেট। এই ধরনের শৌচাগারে থাকবে যথেষ্ট পরিমাণে জলের ব্যবস্থা, হ্যান্ডওয়াশ, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং প্যাড ইনসিনেরেটর মেশিন। যার মাধ্যমে ব্যবহৃত স্যানিটারি প্যাড নষ্ট করা যাবে মূহূর্তে।

    পাশাপাশি এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, বাংলার মেয়েদের জন্য এটা আমাদের নতুন সরকারের অঙ্গীকার। ইতিমধ্যেই নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৫ শতাংশ নারী জানিয়েছেন, আকস্মিক ঋতুস্রাব শুরু হলে প্যাড না থাকলে তাঁরা সমস্যায় পড়েন। ৯০ শতাংশ নারী চান শৌচালয়ে স্যানিটারি প্যাড থাকুক। আর মন্ত্রীর এই ঘোষণায় খুশি হয়েছেন নারীরা (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    বিশাল জায়গা, সম্ভাবনা আছে : Dilip Ghosh
    Next Article
    আসছে নতুন অ্যাপ, নবান্নে বৈঠকের পর আজই বড় সিদ্ধান্ত নেবে সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment