Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছাড়লেন বিলাসবহুল বাংলো! আগামী বিধানসভা ভোট পর্যন্ত আশ্রমবাসী হলেন প্রশান্ত কিশোর

    2 weeks ago

    বাংলাহান্ট দেশের: দেশের অন্যতম জনপ্রিয় ভোটকুশলী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী সাফল্যের নেপথ্যে তাঁর কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে নিজের রাজনৈতিক দল গঠন করে প্রথমবার সরাসরি ভোটের ময়দানে নেমে বড় ধাক্কা খেয়েছে তাঁর দল জন সুরাজ। প্রত্যাশা তৈরি হলেও নির্বাচনে দলটি মাত্র সাড়ে ৩ শতাংশ ভোট পায় এবং একটি আসনও জিততে পারেনি। এই ফলের পর থেকেই কার্যত আড়ালে চলে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। এবার তাঁর জীবনযাত্রায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

    আগামী বিধানসভা ভোট পর্যন্ত আশ্রমবাসী হলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)

    পাটনা বিমানবন্দরের কাছে বিলাসবহুল বাংলো ছেড়ে তিনি এবার আশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার থেকে তাঁর নতুন ঠিকানা হয়েছে পাটনার উপকণ্ঠে অবস্থিত নবনির্মাণ আশ্রম। এতদিন তিনি জন সুরাজের সর্বভারতীয় সভাপতি উদয় সিংয়ের বাংলোয় থাকতেন। কিন্তু এখন সেই জীবনযাপন থেকে সরে এসে অনেকটাই সংযমী ও সাদামাটা জীবন বেছে নিতে চলেছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। অনেকেই এই সিদ্ধান্তকে তাঁর রাজনৈতিক ব্যর্থতার পর ‘বৈরাগ্য’ নেওয়ার ইঙ্গিত হিসেবেও দেখছেন।

    আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করল চিন! রোবটের মাধ্যমে তৈরি বিশ্বের বৃহত্তম রেল স্টেশন

    ভোটের আগে জন সুরাজকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু ভোটের ফল প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়, সেই জনপ্রিয়তা ভোটবাক্সে প্রতিফলিত হয়নি। এরপর থেকেই তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছিলেন। যদিও মাঝে একবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছিল। একই সঙ্গে শোনা যাচ্ছে, তিনি ফের নির্বাচনী কৌশলবিদ হিসেবেও সক্রিয় হচ্ছেন।

    সূত্রের খবর, তামিলনাড়ুর নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়ের রাজনৈতিক কৌশলের পিছনেও প্রশান্ত কিশোরের পরামর্শ ছিল। আবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও তিনি ভবিষ্যতে পরামর্শ দিতে পারেন বলে জল্পনা রয়েছে। অর্থাৎ নিজের দল নির্বাচনে ব্যর্থ হলেও জাতীয় রাজনীতিতে তাঁর কৌশলগত গুরুত্ব এখনও কমেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আপাতত তিনি নিজেকে জনসমক্ষে কম এনে অনেকটাই অন্তর্মুখী অবস্থান নিতে চাইছেন।

    Prashant Kishor decided to live in a ashram till next assembly election

    আরও পড়ুন: ‘ব্যক্তিগত জিনিস নিয়ে বাড়ি ফিরুন’, এক ধাক্কায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে ‘অপমানজনক’ ইমেল Meta-র

    আশ্রমে থাকার সিদ্ধান্ত নিয়ে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজেই জানিয়েছেন, বিহারের আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। তাঁর কথায়, “আমি আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই আশ্রমেই থাকব। আশা করি আগামী বিধানসভায় আমার দল ভালো করবে।” ফলে স্পষ্ট, জন সুরাজ এখনই রাজনীতির ময়দান ছাড়ছে না। বরং নতুনভাবে সংগঠনকে গুছিয়ে আগামী নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে দল। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে থাকবেন আশ্রমবাসী প্রশান্ত কিশোরই।

    Click here to Read More
    Previous Article
    বিনামূল্যে আনলিমিটেড কলিং সহ ২ জিবি ডেটা ও SMS! দুর্ধর্ষ অফার BSNL-এর, মিস করবেন না সুযোগ
    Next Article
    ‘ব্যক্তিগত জিনিস নিয়ে বাড়ি ফিরুন’, এক ধাক্কায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে ‘অপমানজনক’ ইমেল Meta-র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment