Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চাষের জমিই খুলে দিল কপাল! হেলিকপ্টার কিনে থাইল্যান্ড বেড়াতে যাওয়ার প্রস্তুতি উত্তরপ্রদেশের কৃষকের

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডায় এক অবাক করা ঘটনায় রাতারাতি সাধারণ কৃষকের জীবন বদলে গিয়েছে। জমি অধিগ্রহণের বিপুল অর্থ হাতে পেয়ে তিনি এখন কোটিপতি। শুধু তাই নয়, বিলাসবহুল জীবনের স্বপ্ন পূরণে তিনি কিনে ফেলেছেন একটি হেলিকপ্টার এবং সেটিতেই চেপে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন।

    হেলিকপ্টার কিনে বিদেশে বেড়াতে যাওয়ার প্রস্তুতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৃষকের

    সম্প্রতি নরেন্দ্র মোদীর হাত ধরে নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়, যার ফলে এলাকার বহু কৃষক মোটা অঙ্কের ক্ষতিপূরণ পান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক কৃষক তাঁর জমির বিনিময়ে প্রায় ১৫ কোটি টাকা পেয়েছেন। এই অর্থ হাতে পেয়েই তিনি একটি হেলিকপ্টার কিনে নেন এবং আগামী মাসে বন্ধুদের নিয়ে থাইল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন।

    আরও পড়ুন: Banglahunt Exclusive: ‘কোনও প্রলোভনেই ওকে কেনা যায়নি’, বন্ধু রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ রুদ্রনীল, কী জানালেন বাংলাহান্ট-কে?

    এই ঘটনা শুধু একজনের নয়, বরং পুরো এলাকার অর্থনৈতিক চিত্রই বদলে দিয়েছে। ২৬ বছর বয়সি বনবাসি বাস নামে আর এক কৃষকও জমি বিক্রির মাধ্যমে কয়েক কোটি টাকা পেয়েছেন। তিনি জানিয়েছেন, এই অর্থ তিনি পরিবারের উন্নতি এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন। একই সঙ্গে স্থানীয় ঠিকাদারদের আয়ও বেড়েছে, কারণ বিমানবন্দর ঘিরে দ্রুত গতিতে শুরু হয়েছে নির্মাণ কাজ।

    জমি বিক্রির পর অনেকেই নতুনভাবে নিজেদের জীবিকা গড়ে তুলছেন। এক কৃষক জানিয়েছেন, তিনি এখন শ্রমিকদের জন্য হেলমেট ও অন্যান্য সরঞ্জাম বিক্রির ব্যবসা শুরু করেছেন, যেখান থেকে প্রতি মাসে ৬০ হাজার টাকার বেশি আয় হচ্ছে। অর্থাৎ, শুধু ক্ষতিপূরণের টাকা নয়, নতুন সুযোগও তৈরি হয়েছে এই প্রকল্পের ফলে।

    Uttar Pradesh Farmer Prepares to Travel Abroad After Buying a Helicopter

    আরও পড়ুন: পড়শির বিপদে সহায় ভারত! শ্রীলঙ্কায় ৩৮,০০০ মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল নয়াদিল্লি

    উল্লেখযোগ্য, উত্তর প্রদেশের (Uttar Pradesh) এই আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রায় ১১ হাজার ৭৪২ একর জমির উপর গড়ে উঠছে এবং দুই ধাপে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এখানে কার্গো হাব ও বিমান মেরামতের বিশেষ সুবিধাও থাকবে, যা দেশে প্রথম। সরকারের মতে, এই প্রকল্প উত্তর ভারতের সঙ্গে বিশ্বকে আরও দ্রুত যুক্ত করবে। আর এই উন্নয়নের জেরেই এক সময়ের সাধারণ কৃষকদের জীবনে এসেছে আমূল পরিবর্তন, যা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৩০ মার্চ, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment