Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যারাকপুর-এসপ্ল্যানেডে সরাসরি বাস চলাচল শুরু, এক নজরে সম্পূর্ণ টাইম-টেবিল দেখুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার ব্যারাকপুরবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ ব্যারাকপুর থেকে এবার সরাসরি চালু হচ্ছে সরকারি বাস (WBTC Bus)। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম সূত্রের খবর, রুটের হেরফের করে ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এস-১১ বি বাস চালানো হবে। সকাল ও সন্ধ্যা মিলিয়ে মোট ৬টি বাস চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ব্যারাকপুর-এসপ্ল্যানেডে সরাসরি বাস জানুন সময়সূচি (WBTC Bus)

    পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের (WBTC Bus) এই বাসগুলো ব্যারাকপুর থেকে ছেড়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়, বাস চিড়িয়া মোড়, খড়দা বাজার, ডানলপ, সিঁথি মোড়, দমদম চিড়িয়া মোড়, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করবে বলে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর।

    WBTC Bus schedule for direct buses between Barrackpore and Esplanade

    আরও পড়ুন: রথের আগে হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

    ব্যারাকপুর থেকে কখন চলবে বাসগুলো?

    ব্যারাকপুর থেকে এই বাসগুলো ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, ভোর ৬টা, ভোর সাড়ে ৬টায় ছাড়বে। এসপ্ল্যানেড থেকে বিকেল ৫টা, বিকেল সাড়ে পাঁচটা, সন্ধ্যা ৬টায় ছাড়বে বাস।

    এসপ্ল্যানেড থেকে কখন S-11B বাস ছাড়বে?
    ১) বিকেল ৫ টা।

    ২) বিকেল ৫ টা ৩০ মিনিট।

    ৩) সন্ধ্যা ৬ টা।

    এছাড়াও এই মধ্যেই তারকেশ্বর থেকে ৫ টি নতুন সরকারি বাস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ও উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তুপান। তিনি জানান, কথা দিয়ে কথা রাখার গল্প, নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে মানুষের দাবিকে স্থান দিয়ে বলেছিলাম – তারকেশ্বর থেকে সরকারি বাস চলবে। রাজ্যে বিজেপি সরকার আসার দু’মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণ। বিজেপি সরকার কথা দিয়ে কথা রাখে (WBTC Bus)।

    Click here to Read More
    Previous Article
    একুশে জুলাইয়ের মঞ্চ নিয়ে বড় সিদ্ধান্ত, কালীঘাট তৃণমূলকে বিকল্প জায়গা দেখতে বলল হাই কোর্ট
    Next Article
    রুশ তেল কেনার ‘শাস্তি’ দিতে নতুন চাল! ১০০ শতাংশ শুল্কের নয়া বিল আমেরিকার, নিশানায় ভারত-সহ ৫ দেশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment