Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বুলডোজার সব জায়গায়..’, অভিষেককে পুরসভার নোটিশ বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : ফলতা উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে আবারও শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। বিজেপির ব্যাপক জয়ের পাশাপাশি তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে বিরোধীরা আক্রমণ শানাতে শুরু করেছে। এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরনিগমের নোটিশ প্রসঙ্গে আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

    অভিষেকে কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)

    ফলতা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের ফল অত্যন্ত হতাশাজনক। সোমবার এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে রাজ্যের মানুষ কী রায় দিতে পারেন, ফলতা তারই প্রমাণ।

    এদিন অভিষেক বন্দোপাধ্যায়কে কলকাতা পুরনিগমের পাঠানো নোটিশ নিয়ে সরব হন তিনি। দিলীপ ঘোষ বলেন,”আইন সবার জন্য সমান। বুলডোজার সবখানে পৌঁছতে পারে।” উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির একটি অংশ নিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে।

    অভিযোগ মানতে নারাজ অভিষেক। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “যাঁরা এসব প্রশ্ন করছেন, তাঁরা কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন, অবৈধ অংশটা কোথায়? আগে জিজ্ঞেস করে আসুন, তারপরে আমার থেকে উত্তর নেবেন। নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, আমার থেকে উত্তর নিয়ে যাবেন।”

    Dilip Ghosh opens up on the controversy over the KMC's notice to Abhishek

    আরও পড়ুন : ১ জুন থেকে ৩০০০ টাকা করে বেকারভাতা, আবার নতুন করে করতে হবে আবেদন? জানাল রাজ্য সরকার

    তবে পরিস্থিতি এখন কিছুটা অন্যদিকে মোড় নিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার সকালে নিজের আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরনিগমের কাছে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এখন শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ১ জুন থেকে ৩০০০ টাকা করে বেকারভাতা, আবার নতুন করে করতে হবে আবেদন? জানাল রাজ্য সরকার
    Next Article
    মালবাজারে এসএসবি-র ‘সানডে অন সাইকেল’, সাইকেল র‍্যালির মাধ্যমে ফিটনেসের বার্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment