Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ জুন থেকে ৩০০০ টাকা করে বেকারভাতা, আবার নতুন করে করতে হবে আবেদন? জানাল রাজ্য সরকার

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড। ভোটের ঠিক আগে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী (Yuvasathi) প্রকল্প এনেছিল রাজ্যে। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বেকারভাতাও প্রদান করা হয়েছিল। ছাব্বিশের ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card)।

    যুবসাথীর বদলে এবার যুবশক্তি | Yuva Shakti Bharosa Card

    সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণাও করেছে রাজ্য সরকার। ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। সরকার তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প।

    যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে বিজেপি সরকার তরফে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বেকাররা যতদিন না তাঁদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, ততদিন এই প্রকল্পের সুবিধা পাবেন।

    এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যাদের নাম ইতিমধ্যেই রাজ্য সরকারের ‘যুবশ্রী’ প্রকল্পের তালিকায় নথিভুক্ত আছে, বেকারভাতা পাচ্ছিলেন তাদেরকে কী নতুন করে কোনও আবেদনপত্র জমা দিতে হবে? এর উত্তর হল না। নতুন করে আবেদনের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে।

    Yuva Shakti Varosa Card

    এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁরা আগে থেকেই এই ধরনের বেকার ভাতার সুবিধা পাচ্ছিলেন, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর অনুমোদন মিলেছে।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত! ইউরেনিয়াম ইস্যুতে আমেরিকার শর্ত মানতে প্রস্তুত ইরান?

    যাঁরা নতুন আবেদনকারীরা রয়েছেন তারা সরকারি পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের মত আগামী ১ জুন থেকেই বর্ধিত ৩,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে জানিয়েছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    স্বাস্থ্য পরিষেবায় কড়াকড়ি বাড়াচ্ছে রাজ্য, ১ জুন থেকে নতুন পরিচয়পত্র নিয়ম চালু
    Next Article
    ‘বুলডোজার সব জায়গায়..’, অভিষেককে পুরসভার নোটিশ বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment