Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বুঝেছিলাম একদিন ও…’ মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছে ছেলে, কী বলছেন শুভেন্দুর বাবা ?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বাংলার হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রাজনীতিতে পরিচিত ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবেই। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও পরিবারের কাছে রয়েছে শুভেন্দুর এক অন্য পরিচয়। ছোটবেলা থেকে তাঁর স্বভাব, নেতৃত্বের ক্ষমতা, পরিশ্রম এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা কী ভাবে তাঁকে আলাদা করে তুলেছিল, সেই স্মৃতিই উঠে এসেছে তাঁর বাবা শিশির অধিকারীর আবেগঘন কথায়।

    ছেলে শুভেন্দু (Suvendu Adhikari) প্রসঙ্গে বাবা শিশির অধিকারী

    শুভেন্দুর কথা বলতে গিয়ে তাঁর বাবা বলেন, “আমার মেয়ে নেই। চার ছেলে। শুভেন্দু মেজো। তাই ছেলে হলেও শুভেন্দুকে ভালোবেসে আমি বুড়ি বলে ডাকি। বাড়ির সকলে ও বন্ধুবান্ধবরা ওকে বুবাই বলেই ডাকে। তবে ও আমার কাছে আদরের বুড়ি।”

    আর কিছুক্ষণ পর যিনি‌ মুখ্যমন্ত্রী পদের জন্য শপথগ্রহণ করবেন, তার ছোটোবেলাটা ঠিক কেমন ছিল। সেই কথা উঠতেই শুভেন্দু অধিকারীর বাবা বলেন, “শুভেন্দুর কিছু বিশেষ গুণ আমাকে সবসময় মুগ্ধ করেছে। ছোটবেলা থেকেই ওর মধ্যে নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল। ভীষণ শান্ত স্বভাবের ছেলে। কোনও ঝামেলায় নিজে থেকে জড়াতে চাইত না। তবে কেউ অন্যায়ভাবে সমস্যা তৈরি করতে এলে তার মোকাবিলা করতে জানত। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন, সম্মান-অপমান খুব কাছ থেকে দেখেছে বুড়ি। সম্ভবত সেই অভিজ্ঞতাই ওকে ধীরে ধীরে এক জন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলেছে। আমার চোখে ও অত্যন্ত দক্ষ সংগঠক। কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামে না।”

    ধাপে ধাপে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন আজকের রাজ্যের হবু মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল শুভেন্দু। পরে পুরসভার কাউন্সিলার, বিধায়ক, সাংসদ, রাজ্যের মন্ত্রী এবং একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছে। তার বাবা জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা তার ছিল ছোট থেকেই। শিশির অধিকারীর কথায়, শুভেন্দু বেশ পরিশ্রমী, রাজনৈতিক কাজে এদিক সেদিক ছুটে বেড়ান সবসময়।‌

    মানুষ চেনার এক অদ্ভুত গুণ রয়েছে শুভেন্দুর এমনটাই মত তার বাবা শিশির অধিকারীর। ছেলের এই গুনের কথা বলতে গিয়ে বাবা বলেন, “কারও সঙ্গে কিছুক্ষণ কথা বললেই ও বুঝে যায় সেই মানুষ কেমন। আমার কাছে বহু মানুষ দেখা করতে আসতেন। তাঁদের কথাবার্তা ও ব্যবহার দেখে ছোটবেলা থেকেই বুড়ি আমাকে বলে দিত লোকটা কেমন। শুধু মানুষ চেনাই নয়, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও ওর দক্ষতা আলাদা করে চোখে পড়ে।”

    What does Suvendu Adhikari's father say about his son becoming the Chief Minister

    আরও পড়ুন : ‘ইলিশ থেকে পান্তা’ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু কী কী খেতে ভালোবাসেন? ‘সিক্রেট’ বলে দিলেন মা

    অধিকারী বাড়ির মেজ ছেলে হবে মুখ্যমন্ত্রী। কী মনে হচ্ছে বাবা শিশির অধিকারীর। আবেগ তুলে ধরে শুভেন্দুর বাবা জানান, “আমি অনেক আগেই বুঝেছিলাম, একদিন ও বড় কিছু করবেই। আজ ওর সাফল্যে আমরা সকলেই গর্ব অনুভব করি।” শুভেন্দু অধিকারী একজন নেতা হিসেবে নয়, পরিবারের আদরের ‘বুড়ি’ হিসেবেও তিনি সমানভাবে বাড়িতে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    শপথ গ্রহণের সকালে আবেগঘনবার্তা শুভেন্দুর, ‘সোনার বাংলার’ স্বপ্নে নতুন ইঙ্গিত
    Next Article
    ফিন অ্যালেনের দুরন্ত সেঞ্চুরি! দিল্লিকে পরাজিত করে প্লে-অফের দৌড়ে KKR, পয়েন্টস টেবিলেও বড় চমক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment