Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    BSNL-এ চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক: সরকারি চাকরিপ্রার্থীদের (Recruitment) জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বিএসএনএল। সংস্থার পক্ষ থেকে আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তবে এবার আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে যারা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য নতুন করে সুযোগ তৈরি হয়েছে।

    BSNL-এ চাকরির (Recruitment) সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি

    এই নিয়োগের মাধ্যমে টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে মোট ১২০ জন কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সংস্থার এই পদগুলি দক্ষ ও যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

    আরও পড়ুন:জনগণনার পরেই সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ আইন কার্যকর করবে কেন্দ্র? মিলল বড় আপডেট

    যোগ্যতার নিরিখে টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদন করতে হলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া আবশ্যিক। পাশাপাশি প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সমস্ত নির্দেশিকা দেওয়া রয়েছে, যা ভালোভাবে পড়ে নেওয়ার পরেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

    Big opportunity recruitment in BSNL has started

    আরও পড়ুন: হরমুজ স্তব্ধ হতেই নতুন সঙ্কট ‘কাঙাল’ পাকিস্তানে! পড়শি দেশে পেট্রোলের দামে ২০০ শতাংশ বৃদ্ধি

    আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের নথি যাচাই করা হবে এবং তার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট জানতে প্রার্থীদের বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ফাইনালের আগে মৃত্যু দিদি-জামাইবাবুর, যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বজয়, দেশবাসীর মন জিতলেন ঈশান কিষাণ
    Next Article
    স্নাতক হলেই চাকরির সুযোগ এই ব্যাঙ্কে! জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment