Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃষ্টির কারণে ভেস্তে গেল KKR-PBKS ম্যাচ! এক পয়েন্ট নিয়ে IPL ২০২৬-এ খাতা খুলল কলকাতা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর দ্বাদশ ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং পাঞ্জাব কিংসের (Punjab Kings) মধ্যে। তবে, এই ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছে। উল্লেখ্য যে, টসে জিতে কলকাতা প্রথমে ব্যাট করছিল। যেখানে ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান করে KKR। যদিও, তারপর আর ম্যাচটি এগোতে পারিনি বৃষ্টির কারণে। ৩ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর অবশেষে আম্পায়াররা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেন।

    বৃষ্টির কারণে ভেস্তে গেল KKR (Kolkata Knight Riders)-PBKS ম্যাচ:

    এদিকে, ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় কলকাতা এবং পাঞ্জাব উভয় দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছর অর্থাৎ ২০২৬-এর IPL-এ এটি ছিল কলকাতার তৃতীয় ম্যাচ। এর আগের ২ টি ম্যাচে কলকাতা পরাজয়ের সম্মুখীন হয়। এমতাবস্থায়, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হলেও এক পয়েন্ট অর্জন করে এবারের IPL-এ খাতা খুলেছে KKR।

    Kolkata Knight Riders got 1 point so far in IPL 2026.

    অপরদিকে, পাঞ্জাবেরও এটি ছিল তৃতীয় ম্যাচ। চলতি বছরে পাঞ্জাব দুরন্ত ছন্দে রয়েছে। ইতিমধ্যেই তারা পূর্বের ২ টি ম্যাচে জয়লাভ করেছে। এমতাবস্থায়, পাঞ্জাব তৃতীয় জয়ের লক্ষ্যে কলকাতার বিরুদ্ধে নামলেও সেই সুযোগ হাতছাড়া হয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিল অনুযায়ী ৩ টি ম্যাচে ৫ পয়েন্ট অর্জন করে প্রথম শুনে রয়েছে পাঞ্জাব (নেট রান রেট +০.৬৩৭)। এদিকে, ৩ টি ম্যাচে ১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে KKR (নেট রান রেট -১.৯৬৪)।

    আরও পড়ুন: অবসর গ্রহণের পরে প্রতি মাসে মিলবে ৫০,০০০ টাকার নিশ্চিত পেনশন! শুধু করতে হবে এই কাজটি

    KKR বনাম PBKS ম্যাচে কলকাতার প্লেয়িং ইলেভেন: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রোভমান পাওয়েল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, নবদীপ সাইনি, বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী।

    আরও পড়ুন: ক্রমাগত পতন শেয়ারে, রিলায়েন্স থেকে উধাও ১ লক্ষ কোটি টাকা! চিন্তায় বিনিয়োগকারীরা

    KKR বনাম PBKS ম্যাচে পাঞ্জাবের প্লেয়িং ইলেভেন: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো ইয়ানসন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ৪১৫ টাকায় ঘুরুন দিঘা, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করল রেল
    Next Article
    আজকের রাশিফল ৭ এপ্রিল, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment