Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ভেস্তে গেল চ্যাম্পিয়ন হবে কে? কী বলছে ICC-র নিয়ম?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হবে। যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড (IND vs NZ)। এই ম্যাচটি ক্রিকেট অনুরাগীদের জন্য যে অত্যন্ত রোমাঞ্চকর হিসেবে বিবেচিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, এই ম্যাচের আগে একটি প্রশ্নেরও উদ্রেক ঘটছে। মূলত, যদি বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কোন দল চ্যাম্পিয়ন হবে সেই বিষয়েও জানতে চেয়েছেন অনেকে। এক্ষেত্রে, ICC-র একটি নিয়ম রয়েছে। বর্তমান প্রতিবেদনের সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    যদি ম্যাচটি বাতিল হয়, তাহলে কে (IND vs NZ) হবে চ্যাম্পিয়ন:

    জানিয়ে রাখি যে, যেহেতু এটি একটি ফাইনাল ম্যাচ, তাই ICC এই ম্যাচের ফলাফল অবশ্যই নিশ্চিত করতে চাইবে। ফলস্বরূপ, ICC এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করেছে। যদি ম্যাচের দিন বৃষ্টির কারণে ম্যাচটি শুরু না হয় বা অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ, আগামী ৯ মার্চ রিজার্ভ ডে-তে ম্যাচটি খেলা হবে। এক্ষেত্রে যদি ৮ মার্চ তারিখে ম্যাচটি শুরু হয়ে থাকে কিন্তু বৃষ্টির কারণে ব্যাহত হয়, তাহলে ৯ মার্চ তারিখে পূর্ববর্তী খেলাটি থেকে ম্যাচ পুনরায় শুরু হবে। অর্থাৎ শুরু থেকে ম্যাচটি খেলা হবে না। ফাইনালের জন্য, উভয় দিনে ১২০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় বরাদ্দ রয়েছে প্রয়োজন হলে ওভারের সংখ্যা কম করেও ম্যাচটি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। তবে, ফলাফল নির্ধারণের জন্য উভয় দলকে কমপক্ষে ১০ ওভার খেলতে হবে।

    Who will win if IND vs NZ final is washed out due to rain?

    কিন্তু যদি দুই দিনেই খেলা সম্ভব না হয়: উল্লেখ্য যে, যদি আগামী ৮ ও ৯ মার্চ খেলা সম্ভব না হয়, অথবা যদি খেলা শেষ না হয়, সেক্ষেত্রে ICC-র নিয়ম অনুসারে, উভয় দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এর অর্থ হল ভারত এবং নিউজিল্যান্ড টুর্নামেন্টের যৌথ চ্যাম্পিয়ন হবে। ক্রিকেট ইতিহাসে এই পরিস্থিতি বিরল। তব, টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও একবার এমনটি ঘটেছে। ২০০৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটি ভারত শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি ভাগাভাগি করে নেয়। কারণ, বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন হয়নি।

    আরও পড়ুন: যুদ্ধের আবহেও উপচে পড়ল সরকারের কোষাগার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি

    ভারতের লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা জয়ের: জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে, ভারত তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে। T20 বিশ্বকাপের ইতিহাসে কোনও দলই টানা ২ টি শিরোপা জিততে পারেনি।

    আরও পড়ুন: দেশজুড়ে আদৌ ঘাটতি রয়েছে পেট্রোল-ডিজেলের? কী জানাল ভারত পেট্রোলিয়াম?

    তাই, এই কৃতিত্ব অর্জন থেকে ভারতীয় দল মাত্র একটি জয় থেকে দূরে রয়েছে। এদিকে, তাদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড তাদের প্রথম T20 বিশ্বকাপ জয়ের জন্য লড়াই করবে। উল্লেখ্য যে, ভারত কখনও T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচটি যে অত্যন্ত উত্তেজক হতে চলেছে তার বলার অপেক্ষা রাখেনা।

    Click here to Read More
    Previous Article
    আফগান সীমান্তে সংঘাতের আবহেই বালোচিস্তানে গুম খুন! ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের
    Next Article
    আজকের রাশিফল ৭ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment