Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রিগেডে আবেগঘন মুহূর্ত! পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর শনিবার প্রথমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এদিন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উন্মাদনা। বিজেপির জয়ের পর বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। ব্রিগেড ময়দান কার্যত জনসমুদ্রে পরিণত হয়।

    শুভেন্দুর শপথে ব্রিগেডে বিজেপির শক্তিপ্রদর্শন

    ব্রিগেডে পৌঁছে মঞ্চে ওঠার আগে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই ছবি ঘিরেই মুহূর্তে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। বিজেপির দাবি, বাংলায় নতুন অধ্যায়ের সূচনা হল এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

    শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে বিজেপি সমর্থকদের ভিড় দেখা যায়। উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে বহু মানুষ ব্রিগেডে আসেন। গঙ্গাসাগর থেকেও অনেক ভক্ত-সমর্থককে শঙ্খ হাতে দেখা যায় অনুষ্ঠানে যোগ দিতে। শিয়ালদহ স্টেশন চত্বরে বিজেপির তরফে বিশেষ ক্যাম্প করা হয়েছিল। মাইকিংয়ের পাশাপাশি বাজছিল রবীন্দ্রসঙ্গীতও।

    মোদীর (Narendra Modi) সঙ্গে হুডখোলা গাড়িতে ব্রিগেডে শুভেন্দু-শমীক

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে হুডখোলা গাড়িতে করে ব্রিগেডে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই রোড শো ঘিরেও ব্যাপক উৎসাহ দেখা যায় সমর্থকদের মধ্যে। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও। একে একে মঞ্চে পৌঁছতে দেখা যায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের।

    Suvendu Adhikari took oath in the presence of the Governor

    আরও পড়ুনঃ ব্রিগেডে আজ ইতিহাস! শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী-শাহ-সহ ২০ মুখ্যমন্ত্রীর উপস্থিতি

    এরপর প্রধানমন্ত্রীর (Narendra Modi) উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। শপথ নেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল-সহ আরও একাধিক নেতা। পুরো অনুষ্ঠান ঘিরে ব্রিগেডে ছিল কড়া নিরাপত্তা এবং উৎসবের আবহ।

    Click here to Read More
    Previous Article
    মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ
    Next Article
    আগ্নেয়াস্ত্র সহ শ্রীরামপুরে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সুমন নাথ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment