Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বঙ্গে গেরুয়া ঝড়! তৃণমূলকে তোপ শাহের, মানুষের জয় বললেন মোদী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ছবি। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এবার কার্যত ঝড় তুলে ক্ষমতার দোরগোড়ায় ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। ভোটের ফলাফল সামনে আসতেই গেরুয়া শিবিরে উচ্ছ্বাসের ঢেউ, আর এই জয়কে কেন্দ্র করে জাতীয় নেতৃত্বের বার্তাও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ঐতিহাসিক ফলাফলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জয়কে শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং বৃহত্তর সামাজিক ও মানসিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন।

    বিজেপির (Bharatiya Janata Party) জয় নিয়ে কী বললেন মোদী-শাহ ?

    বঙ্গে বিধানসভার ফলাফল দেখে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ জানান, এই ফলাফল আসলে ভয়কে পরাজিত করে মানুষের ভরসার জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও একই সুর। তিনি বলেন, ”এই জয় সুশাসনের জয় এবং এই দিনটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

    এই বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে ছাড়েননি অমিত শাহ। তিনি বলেন, “তৃণমূলের তৈরি করা ভয়ের পরিবেশকে তুচ্ছ করে রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখেছেন। আজকের এই ফলাফল তৃণমূলের নেতিবাচক রাজনীতির পরাজয়।”‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতিই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের কাছে মাথা নত করছি।”

    অমিত শাহ তাঁর বার্তায় উল্লেখ করেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ বিজেপির সমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে। বাংলায় বিজেপির এই সাফল্যের পেছনে দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “এই ঐতিহাসিক জয় আমাদের অগণিত কর্মীদের ত্যাগ ও সংগ্রামের ফসল। যাঁরা অমানবিক হিংসা সহ্য করেও গেরুয়া পতাকাকে আঁকড়ে ধরে রেখেছিলেন, এই জয় সেই সব পরিবারের ধৈর্যের জয়।”

    এই ফলাফলের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বাংলার মানুষ বিজেপিকে এক দুর্দান্ত জনাদেশ দিয়েছেন। আমি তাঁদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে।” একইসঙ্গে নিজেদের সরকারের প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা এমন একটি সরকার উপহার দেব, যা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে সমান সুযোগ এবং মর্যাদা পৌঁছে দেবে।”
    Bharatiya Janata Party Strom in West Bengal, What says Modi Shah ?

    আরও পড়ুন : ভোটের ফলাফলের মাঝেই বিরাট খবর! ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন?

    ২০২৬-এর এই ফলাফল শুধু সরকার পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, এই জয়কে তারা দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা হিসেবে দেখছে। এখন নজর
    শপথগ্রহণ এবং নতুন সরকার গঠনের দিকে।

    Click here to Read More
    Previous Article
    হার নিশ্চিত দেখেই নাটক শুরু মমতার | Mamata Banerjee | West bengal Election Result 2026
    Next Article
    আমরা মাটি আঁকড়ে পড়েছিলাম, জনতা আমাদের দু হাত তুলে আশীর্বাদ করেছেন : Locket Chatterjee

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment