Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকরি ইদে ‘গরু-উট সব কুরবানি হবেই’, শুভেন্দু সরকারকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকরি ইদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে কুরবানি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফে পশু জবাই নিয়ে কড়া নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতেই এবার প্রকাশ্যে সরব হলেন AJUP নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই কুরবানি বন্ধ করা যাবে না। অন্যদিকে রাজ্যের নিয়ম মেনেই চলার কথা জানিয়েছে নাখোদা মসজিদ এবং ফুরফুরা শরিফ।

    কুরবানি নিয়ে হুমায়ুন কবীরের (Humayun Kabir) মন্তব্য

    হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, ইদের দিন কুরবানি হবেই। তাঁর দাবি, গরু, ছাগল, উট- কুরবানির উপযুক্ত সব পশুরই কুরবানি হবে। কেউ তা আটকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বহু বছর ধরে এই ধর্মীয় প্রথা চলে আসছে এবং ভবিষ্যতেও তা চলবে। তিনি আরও বলেন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই কথা মানা হবে না। এই মন্তব্যের মাধ্যমে কার্যত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারকেই নিশানা করেছেন হুমায়ুন।

    কী বলছে রাজ্যের নির্দেশিকা?

    গত ১৩ মে পশু জবাই নিয়ে নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের রায় এবং ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন মেনেই এই নিয়ম আনা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, গরু, বলদ, ষাঁড় বা মোষের মতো পশুর বয়স ১৪ বছরের কম হলে সাধারণভাবে তাদের জবাই করা যাবে না। তবে কোনও পশু গুরুতর অসুস্থ, আহত বা অক্ষম হলে বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়া হতে পারে।

    আইন মেনে চলার বার্তা ধর্মীয় মহলের

    এই বিতর্কের মাঝেই ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি মুসলিম সম্প্রদায়ের কাছে এ বছর গরু কুরবানি থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন। তাঁর মতে, সরকারি নিয়ম মেনে গরু কুরবানি করা কঠিন হয়ে যেতে পারে। তাই কোনও অশান্তি বা সমস্যা এড়াতেই এই আবেদন।

    আরও পড়ুনঃ DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ

    অন্যদিকে নাখোদা মসজিদের তরফেও জানানো হয়েছে, তারা আইন মেনেই চলবে। মসজিদের মুখপাত্র নাসির ইব্রাহিম বলেন, প্রকাশ্যে পশু জবাই করা উচিত নয়। কারণ এতে অন্য ধর্মের মানুষের অসুবিধা হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ১ জুন থেকে মহিলাদের জন্য বড় সুবিধা, বাসে বিনামূল্যে যাত্রার গাইডলাইন প্রকাশ
    Next Article
    ৫ টি দেশে প্রধানমন্ত্রীর ‘সুপারহিট’ সফর! ভারতে আসছে ৩.৫ লক্ষ কোটির বিনিয়োগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment