Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া পেতে কী করতে হবে? DA নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

    7 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নিজেদের গুচ্ছ গুচ্ছ দাবি-দাওয়া নিয়ে সরব হচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসন্ন বাজেটে তাঁদের জন্য ভালো খবর আসতে চলেছে। বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা যখন তুঙ্গে তার মাঝেই জরুরি বিজ্ঞপ্তি সামনে।

    রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বৈঠকের পরই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের (Government Of West Bengal) তরফে। বিজ্ঞপ্তিতে পেনশনারদের বকেয়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

    ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি | Dearness Allowance

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব রাজ্য সরকারি পেনশনার বা পারিবারিক পেনশনপ্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়ার অর্থ পেতে প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্টদের ট্রেজ়ারি কার্যালয়ে গিয়ে কথা বলতে বলা হয়েছে। এক্ষেত্রে ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেনশন পেতেন তাঁদের কথা বলা হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা ট্রেজ়ারি থেকে পেনশন পেয়ে থাকেন, অথচ তাঁদের মধ্যে যাঁদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ রয়েছে, তাঁদের সেই শংসাপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা অনলাইন বা অফলাইনে সেই তথ্য জমা করতে বলা হয়েছে।

    ইতিমধ্যেই এ নিয়ে সহযোগিতার জন্য ০৩৩-২২৫৩-৫৪১৭ নম্বরে চালু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে পেনশন বা পারিবারিক পেনশনপ্রাপকদের যাঁরা কলকাতা, অন্য রাজ্য বা দেশে তা স্থানান্তরিত করেছেন, তাঁদের ক্ষেত্রে তাঁদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়ার ব্যাপারে ট্রেজ়ারি বা রাজ্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন।

    dearness allowance(188)

    আরও পড়ুন: হু হু করে কমছে হলুদ ধাতুর দর! আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার গহনার দাম কত?

    পূর্বে অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নবান্নের নির্দেশ, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানুয়াল সার্ভিস বুক’ স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড এবং এইচআরএমএস-মডিউলে ই-সার্ভিস পূরণ করতে হবে। দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ আদালতের। এদিকে বাকি সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ সুপ্রিম নির্দেশ অনুযায়ী মেটানো হবে বলেও সম্প্রতি আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া DA.., রাজ্য সরকারের পেনশনারদের জন্য বড় সুখবর
    Next Article
    পর্যটকদের ক্যামেরায় বন্দি হাতির দৃশ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment