Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া DA.., রাজ্য সরকারের পেনশনারদের জন্য বড় সুখবর

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA (Dearness Allowance) দিতে শুরু করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একটা অংশের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া থাকা ডিএ ইতিমধ্যেই অ‍্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে (West Bengal Government DA)। বাকিরা কবে পাবে? এই নিয়ে চর্চা হচ্ছিল। এরই মধ্যে বড় দাবি সংগ্রামী যৌথ মঞ্চের।

    অবসরপ্রাপ্তদের ডিএ মেটাতে তৎপর রাজ্য | Dearness Allowance

    সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, পেনশনারদের আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া মেটানো হবে। শুক্রবার থেকে বকেয়ার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া ডিএ দিতে শুরু করেছে রাজ্য।

    জানা গিয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার অর্থ ইতিমধ্যেই অ্যাকাউন্টে পাঠানো হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, এ দফায় ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হচ্ছে। যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, এই দফায় তাঁদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটানো হচ্ছে।

    এদিকে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক ছিল। সেই বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন যে, ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে, সরকার তা সম্পূর্ণভাবে মেনে চলবে।

    dearness allowance(183)

    আরও পড়ুন: নবান্নে আজ শুভেন্দুর ‘সুপার বুধবার’! অন্নপূর্ণা উদ্বোধন,মন্ত্রীসভা ও ৩ জেলার বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী

    তিনি আরও জানান, আসন্ন রাজ্য বাজেটে ডিএ নিয়ে বড় খবর আসতে পারে বলেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। এবার আসন্ন বাজেটে কর্মচারীদের জন্য কী কী ঘোষণা করা হয়, সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    বিধায়কদের সই বিতর্কে CID-র নজরে অভিষেক, তারিখ নিয়েও উঠছে প্রশ্ন
    Next Article
    বকেয়া পেতে কী করতে হবে? DA নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment