Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া DA দেওয়া শুরু হলেও এখন বাদ এঁরা! নবান্ন সূত্রে বড় আপডেট

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DA (Dearness Allowance) দিতে উদ্যোগী রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া থাকা ডিএ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই বকেয়ার টাকা অ‍্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে (West Bengal Government DA)।

    অবসরপ্রাপ্তদের ডিএ মেটাতে পদক্ষেপ শুরু, বাকিরা কবে পাবেন? Dearness Allowance

    নবান্নের অর্থদপ্তর সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার থেকে বকেয়ার অর্থ দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া ডিএ দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কর্মরত সরকারি কর্মীদের বকেয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না।

    ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার অর্থ ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে। এ দফায় ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, তাঁরাই এই দফায় ডিএ-এর টাকা পাচ্ছেন।

    তবে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের একসাথে বকেয়া দেওয়া হচ্ছে না। এখনই ডিএ পাচ্ছেন না কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা। নবান্ন সূত্রে খবর, ব্যাঙ্ক এর দ্বারা যাঁদের পেনশন হয়, তাঁদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্যের হাতে আসার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেই কাজ সম্ভব হয়নি।

    কলকাতা পুড়সভা এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া দিতে সমস্যা হলেও কিন্তু রাজ্যের অন্যান্য অংশে, যেখানে ট্রেজারির মাধ্যমে পেনশন দেওয়া হয় সেখানে এই তথ্য সংগ্রহের কোনও সমস্যা দেখা দিচ্ছে না। ট্রেজারির কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য থাকায় কর্মীদের বকেয়া ডিএ-র হিসাব করার কাজ সম্ভব হয়েছে।

    dearness allowance(188)

    আরও পড়ুন: রেলগেটের যন্ত্রণার দিন শেষ! জলপাইগুড়িতে তৈরি হবে জোড়া ফ্লাইওভার, সিদ্ধান্ত রেলের

    সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বর্তমানে। অবসরপ্রাপ্তদের একটা অংশকে বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও বাকিরা কবে পাবেন, তা এখনও স্পষ্ট নয়। আজ, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক রয়েছে। সেখানে এই সংক্রান্ত কোনো আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে টাকা? ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে গঠিত হচ্ছে SIT, বিপদে পড়বেন অনেকে
    Next Article
    মন্ত্রী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া, তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মৌমিতা বিশ্বাস মিশ্র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment