Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিয়ের মরশুমে আকাশছোঁয়া মাটনের দাম, কলকাতার বাজারে কত করে চলছে কেজি?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : মাটন (Mutton Price) খেতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। কলকাতায় ক্রমাগত বেড়েই চলেছে খাসির মাংসের দাম। কলকাতার খুচরো বাজারে বর্তমানে বর্তমানে খাসির মাংসের দাম রয়েছে কেজি প্রতি ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে। ভোজনরসিকদের মুখে হাসি মেলানোর জোগাড়। কিন্তু হঠাৎ কেন বাড়ছে মাটনের দাম?

    খাসির মাংসের (Mutton Price) দাম এত বাড়ছে কেন?

    বিক্রেতাদের দাবি অনুযায়ী, খাসির জোগান ক্রমে কমছে। চড়া দামে পণ্য কেনায় এর প্রভাব পড়ছে খুচরো বাজারে। মনে করা হচ্ছে, জোগান যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে ততদিন দাম কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত মে মাসের শেষে ইদের সময় চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছিল।

    Mutton Price hike in Kolkata

    সরবরাহ নেই ছাগলের: বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং আদালতের নির্দেশিকা কার্যকর হওয়ায় ছাগলের জোগান কমতে শুরু করে। এর মধ্যে আবার বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। উপরন্তু প্রতিবেশী রাজ্যগুলি থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় কলকাতার বৃহত্তম খাসির বাজারেও দেখা দিয়েছে আকাল। হরিয়ানা, রাজস্থান থেকে ছাগল আনিয়েও মাংসের (Mutton Price) চাহিদা মিটছে না।

    আরও পড়ুন : ফুটবল জ্বরে কাবু কলকাতা, জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন, নন্দনে বড়পর্দায় আর্জেন্টিনা বনাম স্পেন

    কত বেড়েছে দাম: সরবরাহ কম থাকায় বিক্রেতারা প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন মাংসের। আগে যে দোকানগুলিতে কেজি প্রতি ৮৫০ টাকায় মাংস পাওয়া যেত, সেখানে এখন ১০০০ টাকার নীচে খাসি পাওয়াই যাচ্ছে না।

    আরও পড়ুন : তাজপুর থেকে সরে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর, পালাবদল হতেই জোয়ার শিল্পে

    এমনিতেই চড়া দামের জেরে খাসির মাংস কমই খান অনেকে। উপরন্তু আরও যেভাবে দাম বেড়ে চলেছে তাতে বাজারে সরাসরি প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আর্জেন্টিনাকে জেতাতে মন্দিরে পুজো ভক্তর
    Next Article
    দানের রক্ত বেচে কোটি কোটি টাকার আয়! বড় দুর্নীতির হদিশ কলকাতার ৭ ব্লাড ব্যাঙ্কে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment