Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছরের অক্টোবর মাস থেকে আরম্ভ হতে চলেছে ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) খেতাব দখলের লড়াই। ২০২৩ সালে প্রায় হাতে এসে গেলেও শেষপর্যন্ত বিশ্বকাপ খেতাব অধরাই ছিল ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য। এবার শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে সেই আফসোস ঘোচাতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু এখনো পর্যন্ত সেই টুর্নামেন্টের জন্য কোনও সুনির্দিষ্ট রণনীতি তৈরি করতে পারেননি কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

    চলতি বছরে তিনটি ওডিআই সিরিজ খেলে ফেলেছে গৌতম গম্ভীরের ভারতীয় দল। দুর্ভাগ্যবশত দুর্বল আফগানিস্থান ছাড়া আর কোন দেশের বিরুদ্ধে সিরিজ জিততে পারেনি ভারত। ভারতের প্রথম একাদশেও দেখা গেছে বারবার পরিবর্তনের ছোঁয়া। আগামী বিশ্বকাপের জন্য দল গঠনের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের জবাব খুঁজতে এখনো ব্যর্থ গৌতম গম্ভীর।

    Team India changes coach for Zimbabwe tour.

    বিরাট-রোহিতের ভবিষ্যৎ স্পষ্ট নয়:
    আগামী বিশ্বকাপে বিরাট কোহলি বা রোহিত শর্মা মাঠে নামবেন কিনা সেই নিয়ে কোন স্পষ্ট বার্তা এখনো ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে কোন ম্যাচে তাদের পারফরম্যান্স খারাপ গেলেই ভারতের টপ অর্ডারের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে বারবার।

    আরও পড়ুন: গম্ভীরের জায়গায় লক্ষ্মণ আসতেই জয়ে ফিরলো ভারত! এবার কি তবে কড়া পদক্ষেপ নেবে BCCI?

    মিডল অর্ডারে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা:
    ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করবেন শ্রেয়স আইয়ার। কিন্তু তারপরের ব্যাটিং অর্ডার গুলিতে কে কোথায় জায়গা পাবেন সেই বিষয়টি এখনও নির্দিষ্ট হয়নি। লোকেশ রাহুল ৫ নম্বরে ব্যাটিং করে চূড়ান্ত সফলতা পেলেও মাঝেমধ্যেই ঈশান কিষাণ বা ওয়াশিংটন সুন্দরের মতো বাঁ হাতি ব্যাটারদের সেই জায়গায় ব্যাটিংয়ের সুযোগ দিয়ে অহেতুক একটি সরল বিষয়কে জটিল করে তুলছেন গম্ভীর।

    আরও পড়ুন: কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেললেন রোহিত! এবার ঢোকার সুযোগ শচীন-সৌরভদের ক্লাবে

    বোলিংয়ে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট:
    চলতি বছরে একমাত্র সিনিয়র ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাকি অপশনগুলির ক্ষেত্রে তরুণ ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু হর্ষিত রানা, গুরনুর ব্রার বা প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে কেউই ধারাবাহিকভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে সফলতা পেতে গেলে ফাস্ট বোলারদের গুরুত্ব অসীম। কিন্তু এই জায়গাটিও এখনো গুছিয়ে উঠতে পারেননি গম্ভীর।

     

    Click here to Read More
    Previous Article
    শুধু রীতি নয়, সবুজ চুড়ির পেছনে রয়েছে ধর্ম, জ্যোতিষ ও বিজ্ঞানের চমকপ্রদ ব্যাখ্যা !
    Next Article
    দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি! কোথায় বেশি প্রভাব পড়বে? আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment