Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

    3 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বছরে ওডিআই ফরম্যাটে একেবারেই ভালো ছন্দে নেই। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে গত বছর ওডিআই ফরম্যাটে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন শুভমান গিলরা। কিন্তু আসন্ন বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে চলতি বছরে ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরে ব্রিটিশদের বিরুদ্ধে ওডিআই সিরিজে হেরে আপাতত চাপে পড়ে যাওয়া ভারতীয় দলকে ভরসা দিতে এবার মুখ খুললেন ২০১১ সালে ভারতকে ওডিআই বিশ্বকাপ জেতানো তারকা যুবরাজ সিং (Yuvraj Singh)।

    কোচ গৌতম গম্ভীরের সুবিধার্থে আগামী ওডিআই বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় স্কোয়াড বেছে দিয়েছেন যুবরাজ সিং। তার বেছে দেওয়া যায় স্কোয়াডে রয়েছেন ৬ জন পুরোদস্তুর ব্যাটার, ২ জন স্পিনার অলরাউন্ডার, একজন পেসার অলরাউন্ডার, ৪ জন জেনুইন ফাস্ট বোলার, একজন স্পিনার ও একজন অতিরিক্ত উইকেটরক্ষক।

    ব্যাটিংয়ে নেই বড় কোনও চমক:
    বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক শুভমান গিল ও অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারকে জায়গা দিয়েছেন যুবরাজ। সেইসঙ্গে দীর্ঘদিন ভারতের জার্সিতে ওডিআই ম্যাচ না খেলা রিশভ পন্থকে অতিরিক্ত কিপার হিসেবে রেখেছেন প্রাক্তন ভারতীয় তারকা।

    অলরাউন্ডারদের তালিকায় স্পিনারদের আধিক্য:
    ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কেবলমাত্র হার্দিক পান্ডিয়াকেই রাখার পরামর্শ দিয়েছেন যুবরাজ। তার পছন্দের স্কোয়াডে জায়গা হয়নি নীতিশ রেড্ডি বা শিবম দুবের। স্পিনার অলরাউন্ডার হিসেবে দুই অভিজ্ঞ তারকা অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। যদিও মূল একাদশে হয়তো একজনই সুযোগ পাবেন।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

    বোলিংয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল: 
    দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে ফাস্ট বোলারদের প্রয়োজন বেশি হবে, সেই কথা মাথায় রেখে নিজের পছন্দের দলে চারজন পেসার রেখেছেন যুবরাজ। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। তার পাশাপাশি রয়েছেন তরুণ অর্শদীপ ও নবাগত হর্ষিত রানা। প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিপজ্জনক হয়ে ওঠার ক্ষমতা রাখেন। স্পিনার হিসেবে কেবলমাত্র কুলদীপ যাদবকেই নিজের পছন্দের স্কোয়াডে রেখেছেন যুবরাজ। পিচ থেকে সাহায্য না পেলেও বিপজ্জনক হওয়ার ক্ষমতা রাখেন তিনি।

    আরও পড়ুন: এই ২টি কারণে কোহলিকে রেখে দিলেও রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দিচ্ছেন গম্ভীর! হতাশ ভক্তরা

    যুবরাজ সিংয়ের পছন্দের ১৫ জনের ভারতীয় বিশ্বকাপ স্কোয়াড:

    ● শুভমান গিল (অধিনায়ক)
    ● রোহিত শর্মা
    ● বিরাট কোহলি
    ● লোকেশ রাহুল (উইকেটরক্ষক)
    ● শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক)
    ● রিশভ পন্থ (উইকেটরক্ষক)
    ● হার্দিক পান্ডিয়া
    ● যশস্বী জয়সওয়াল
    ● অক্ষর প্যাটেল
    ● রবীন্দ্র জাদেজা
    ● যশপ্রীত বুমরা
    ● অর্শদীপ সিং
    ● মহম্মদ সিরাজ
    ● হর্ষিত রানা
    ● কুলদীপ যাদব

     

    Click here to Read More
    Previous Article
    ‘আমরা আবার মমতাকেই চাই!’ CGP-এর প্রতিবাদে মোদীকে নিশানা
    Next Article
    Ritabrata Banerjee: ‘ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি’বামেদের নিশানায় ঋতব্রত | Kolkata CJP Protest

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment