Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভক্তরা বেশি আগ্রহী মেসির এই রেকর্ড নিয়ে! ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই ইউরোপের সেরা দল স্পেনের (Spain) বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালে মাঠে নামবে এই মুহূর্তে বিশ্বের সেরা দল, মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। একদলের সামনে রয়েছে ১৬ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। অপর দলের সামনে নিজেদের চতুর্থ এবং বিশ্ব ফুটবলের তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ। ফলে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষা গোটা ফুটবল বিশ্ব। তবে তার মধ্যেও আলাদা করে পাদপ্রদীপের আলো নিজের দিকে কেড়ে নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

    বিশ্বকাপের ৯৬ বছরের সুদীর্ঘ ইতিহাসে কেবলমাত্র তিনজন ফুটবলার একই টুর্নামেন্টে একইসঙ্গে জিতেছেন গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) ও গোল্ডেন বল (সেরা খেলোয়াড়)। ১৯৭৮ সালে আর্জেন্টিনার মারিও কেম্পেস, ১৯৮২ বিশ্বকাপে ইতালির পাওলো রোসি এবং ১৯৯০ সালে ইতালির সালভাতোরে শিলাচি গড়েছিলেন অবিশ্বাস্য এই কীর্তি। মেসির সামনে রয়েছে বড় সুযোগ এই কীর্তি গড়া চতুর্থ ফুটবলার হওয়ার।

    তবে এই অবিশ্বাস্য কাজ সম্পূর্ণ করতে পারলে বিশ্বকাপ ইতিহাসে মেসিই একমাত্র অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার ট্রফি জয়ের সাথে একই আসরে ‘গোল্ডেন বুট’ও ‘গোল্ডেন বল ‘ পুরষ্কার জেতার সম্মান অর্জন করবেন। তার আগে যে ফুটবলাররা একসঙ্গে এই তিনটে খেতাব ঘরে তুলেছিলেন তাদের কেউ এই দলের অধিনায়কত্বের চাপ সামলে এই কাজ করে দেখাতে পারেননি।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারের! জেলায় জেলায় লাগছে জায়ান্ট স্ক্রিন

    লিওনেল মেসির আর্জেন্টিনা যে সেরা সেটা মেনে নিয়েছেন স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রি-ও। বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে লিওনেল মেসিকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তার মতে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

    আরও পড়ুন: স্পেন নয়, এই ৩ কারণে বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা

    তবে নিজেদেরকেও লড়াই থেকে একদমই বাইরে রাখছেন না স্প্যানিশ তারকা। তার মতে চলতি ফুটবল বিশ্বকাপে বিশ্বের সেরা দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। কাজটা অত্যন্ত কঠিন হলেও আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে ট্রফি উপহার দিতে বদ্ধপরিকর তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    বিধবা ভাতার নতুন আবেদন কোথায়, কীভাবে করবেন? কী কী নথি লাগবে জানুন
    Next Article
    রেহাই পাবে না শত্রুরা! ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে INS মালভান, চমকে দেবে এই যুদ্ধজাহাজের ক্ষমতা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment