Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারের! জেলায় জেলায় লাগছে জায়ান্ট স্ক্রিন

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বকাপ (FIFA World Cup 2026) জ্বরে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ (West Bengal)। বাঙালি বরাবরই ফুটবলপ্রেমী জাতি। মারাদোনার আর্জেন্টিনা হোক বা রোনাল্ডো-রোনালদিনহোর ব্রাজিল, বাজ্জিওর ইতালি হোক বা ক্রুয়েফের নেদারল্যান্ডস, বিশ্বকাপ জয়ী হোক বা ভালো ফুটবল খেলেও বিশ্বকাপ জিততে ব্যর্থ অথচ মন জেতা কোনো দল, বাঙালি সবসময় আবেগ দিয়ে ফুটবল দর্শন করেছে এবং কয়েক হাজার মাইল দূরের ওই দেশের দলগুলির সঙ্গে একাত্মতা তৈরি করেছে। এবার সেই আবেগের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গে সবে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikary) রাজ্য সরকার (State Government)।

    আগামী ২০শে জুলাই, রবিবার রাত ১২.৩০ টায় চলতি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিন ইয়ামালের স্পেন। সেই ম্যাচ দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করে তোলার লক্ষ্যে প্রতিটি জেলার বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

    রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে কর্তৃক জারি নির্দেশিকা মেনে রাজ্যের ২৮ টি জেলার প্রত্যেকটিতে বড় পর্দায় লাইভ ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই বিশেষ পরিকল্পনা বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করবে সদ্য ক্ষমতায় আসা রাজ্য সরকার।

    আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    রাজ্যে অবশ্য জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দল বেঁধে ফুটবল ম্যাচ উপভোগ করার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা কোনও নির্দিষ্ট ক্লাব বা ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হতো। রাজ্য সরকারের তরফ থেকে এত বড় মাপে এই উদ্যোগ নেওয়ার ঘটনা আগে ঘটেনি। ফলে বিজেপি সমর্থক না হলেও অনেক ফুটবলপ্রেমীরা এই সিদ্ধান্তকে জানাচ্ছেন সাধুবাদ।

    আরও পড়ুন: স্পেন নয়, এই ৩ কারণে বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা

    ৩৯ বছর বয়সী মেসি বনাম ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের দ্বৈরথ উপভোগ করার অপেক্ষায় গোটা বিশ্ব। গোটা বিশ্বকাপে প্রায় নিখুঁত ছকে বাঁধা ফুটবল খেলে ফাইনালে পৌঁছেছে স্পেন। উল্টোদিকে একাধিকবার অবিশ্বাস্য কামব্যাক করে ফাইনালে পৌঁছনো আর্জেন্টিনার আত্মবিশ্বাস তুঙ্গে। রবিবার এক উপভোগ্য ফাইনালের অপেক্ষায় রাত জাগবে ফুটবলপ্রেমী বাঙালিরা।

     

    Click here to Read More
    Previous Article
    দুধ কিনতে গিয়ে নিখোঁজ! শুটার দময়ন্তী সেনের পরিবারের সঙ্গে দেখা করলেন ক্রীড়ামন্ত্রী
    Next Article
    Anubrata Mondal: 'মমতা বন্দ্যোপাধ্যায় জেগে ঘুমচ্ছিল বলে দলটা এভাবে চলে গেল'—বিস্ফোরক অনুব্রত মণ্ডল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment