Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিশ্ব রগড়ানি দিবস…’, ভোট পরবর্তী হিংসায় ‘উসকানি’র অভিযোগে পরমব্রতর বিরুদ্ধে FIR হাইকোর্টের আইনজীবীর

    5 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বড়সড় বিপাকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। ২০২১ বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে এবার পরমব্রতর বিরুদ্ধে আইনি অভিযোগ করলেন হাইকোর্টের আইনজীবী। একুশের ভোট পরবর্তী হিংসায় ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া কথোপকথনের স্ক্রিনশট প্রদর্শন করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন।

    পরমব্রতর (Parambrata Chatterjee) বিরুদ্ধে অভিযোগ দায়ের হাইকোর্টের আইনজীবীর

    অভিযোগপত্রে আইনজীবী ২০২১ এর ২ মে-র একটি টুইটের স্ক্রিনশট তুলে ধরেছেন। সেখানে পরমব্রত চট্টোপাধ্যায়কে মন্তব্য করতে দেখা যায়, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!’ উত্তরে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা হোক হোক’। এই টুইটটি সামনে এনে পরমব্রতর বিরুদ্ধে ভোট পরবর্তী বিপুল হিংসার ঘটনায় ‘ইন্ধন জোগানো’ এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ এনেছেন হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন।

    Calcutta High Court advocate filed FIR against parambrata chatterjee

    কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে: অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘এই টুইটের প্রায় ১ ঘন্টা পরে বেলেঘাটার অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করে তৃণমূলের কর্মীরা। সেই ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই জেল হয়েছে। ২ মে দুপুরের পর থেকেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যাপক সংগঠিত হিংসা শুরু হয় যার ফলে রাজ্য জুড়ে বহু খুন, ধর্ষণ, মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে।’ ভারতীয় দণ্ডবিধির ১০৭ নম্বর ধারায় এফআইআর দায়ের হয়েছে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে।

    আরও পড়ুন : ৫ টি দেশে প্রধানমন্ত্রীর ‘সুপারহিট’ সফর! ভারতে আসছে ৩.৫ লক্ষ কোটির বিনিয়োগ

    আচমকা পাল্টি পরমের: উল্লেখ্য, সম্প্রতি পরমব্রত (Parambrata Chatterjee) দাবি করেন, নিজের সদ্যোজাত সন্তানের মুখের দিকে চেয়ে নাকি তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন ফেডারেশনের সঙ্গে বিতর্কের জন্য। টেকনিশিয়ানস স্টুডিওতে রুদ্রনীল ঘোষের পাশে বসে পরমব্রত দাবি করেন, নিজের সন্তানের মুখের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তিনি।

    আরও পড়ুন : তালাবন্ধ অফিস! নিস্তব্ধ জাহাঙ্গিরের বাড়ি, ফলতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ভোট

    প্রসঙ্গত, ফেডারেশনের সঙ্গে মতবিরোধের জন্য একাধিক বার সংবাদ শিরোনামে থেকেছেন পরমব্রত। কিন্তু পরবর্তীতে এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করে তিনি বলেছিলেন, ফেডারেশনের বিরুদ্ধে হাঁটা হঠকারী সিদ্ধান্ত ছিল। এমনকি পরবর্তীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে তৃণমূলের একাধিক সভা অনুষ্ঠানে দেখা মিলেছিল পরমের। আর এবার আইনি অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে।

    Click here to Read More
    Previous Article
    তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে কি করতে যাচ্ছিলো! ঘটনা জানলে শিউরে উঠবেন | Jalpaiguri News
    Next Article
    বড় সিদ্ধান্ত! বিমানের জ্বালানির ওপর কমল VAT, লাভবান হবেন যাত্রীরা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment