Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিরাট কোহলির বদলি হিসেবে ৪ ক্রিকেটারের ওপর চোখ গম্ভীরের! কার কপালে জুটবে ভারতীয় দলের টিকিট?

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: পেশির চোটের কারণে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afganistan) ওডিআই সিরিজ থেকে গেলেন গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি বাদ যাওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ভক্তদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন তিন নম্বর পজিশনে কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভরসা দেবেন কে? একটি জনপ্রিয় ভারতীয় দৈনিক সংবাদপত্রের দেওয়া তথ্য অনুসারে কোহলির সম্ভাব্য বিকল্প হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে রয়েছেন চারজন তরুণ ক্রিকেটার।

    এক নজরে দেখে নিন কোহলির জায়গায় ওডিআই স্কোয়াডে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা সেই চার ব্যাটারকে….

    রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad): সাম্প্রতিক ফর্ম বিবেচনা যদি না করা হয় তাহলে বিরাটের অনুপস্থিতিতে ভাগ্যে শিঁকে ছিড়তে পারে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের। বিরাটের মতোই ধীরে ধীরে বড়ো ইনিংস গড়ে তোলার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির সঙ্গেই অসাধারণ ভাবে জুটি বেঁধে ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন তিনি। নিবার্চকরা দল নির্বাচনের আগে সেই নিয়ে ভাবলে কপাল ফিরবে রুতুরাজের।

    যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal): তিনি মূলত ওপেনার। কিন্তু দলের প্রয়োজনে তাকে ৩ নম্বরেও ব্যবহার করা যেতে পারে। টেস্ট ক্রিকেটে নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি। গত বছরের শেষদিকে বিশাখাপত্তনমে শতরান করে নিজেকে ওডি আই ফরম্যাটেও প্রমাণ করেছেন তিনি। এখন সুযোগ পেলে তিনি তিন ফরম্যাটেই ভারতের হাতের তুরূপের তাস হয়ে উঠতে পারেন।

    আরও পড়ুন: ধোনি বা রোহিত নন, এই ৩ ক্রিকেটার করেছেন IPL জয়ের হ্যাটট্রিক! তালিকায় ২ জন ভারতীয়

    দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal): দুর্দান্ত আইপিএল মরশুম কাটানোর পরে এবার আন্তর্জাতিক স্তরে সাদা বলের ক্রিকেটেও নিজের জাত চেনাতে তৈরি এই ক্লাসিক্যাল বাঁ-হাতি ব্যাটার। সামনের বছর আয়োজিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নিজে ভারতীয় দলে স্থায়ী ভাবে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া থাকবেন এই তরুণ ক্রিকেটার।

    আরও পড়ুন: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

    তিলক ভার্মা (Tilak Verma): মিডল অর্ডারে চাপের মুখে ম্যাচ জেতানোর অসামান্য ক্ষমতা রয়েছে এই তারকার। সাধারণত ব্যাটিং অর্ডারে আরও কিছুটা নিচে থাকলেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নিতে তিনি সিদ্ধহস্ত। তবে টি – টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স মাথায় রাখলে হয়তো সুযোগ পাবেন না এই তারকা।

     

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপের নামে টাকা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
    Next Article
    Mahua Moitra: ‘১৫ বছর ক্ষমতায় থেকে চর্বি জমেছে’, দল ভাঙা বিধায়কদের ‘বিজেমূল’ বলে কটাক্ষ মহুয়া মৈত্রর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment