Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিনামূল্যে দুর্গাপুর থেকে তারকেশ্বর! শুরু হল বিশেষ বাস পরিষেবা, বেজায় খুশি পুণ্যার্থীরা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার জনপ্রিয় তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম তারকেশ্বর (Tarakeswar)। প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে উপচে পড়ে ভক্তদের ভিড়। এবার দুর্গাপুর থেকে তারকেশ্বর অবধি বিনামূল্যে বাস পরিষেবা (Durgapur-Tarakeswar Bus) শুরু হল। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এই উদ্যোগ নিয়েছেন।

    দুর্গাপুর-তারকেশ্বর বাস পরিষেবার খুঁটিনাটি | (Durgapur-Tarakeswar Bus)

    শ্রাবণী মেলায় যাওয়ার জন্য দুর্গাপুর থেকে তারকেশ্বর অবধি বাস পরিষেবা শুরু করা হয়েছে। রবিবার সকালে দুর্গাপুর স্টেশন চত্বর থেকে যাত্রার সূচনা করা হয়। পুণ্যার্থীদের সফর আরও নিরাপদ ও সুবিধাজনক করার জন্য বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই এই উদ্যোগ নিয়েছেন।

    আরও পড়ুনঃ মহাপ্রভু চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলা সরণির নাম! কলকাতা একাধিক রাস্তার নাম বদলের পথে রাজ্য

    এদিন তারকেশ্বর অবধি এই বিনামূল্যে বাস পরিষেবার সূচনার সময় উপস্থিত ছিলেন বিধায়ক নিজে। তিনি বলেন, “শ্রাবণী মেলার সময় বিপুল সংখ্যক ভক্ত তারকেশ্বর যান। আমাদের মূল উদ্দেশ্য হল, তাঁদের নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা সুনিশ্চিত করা। সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনেও এই ধরণের উদ্যোগ বজায় থাকবে।“

    জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে দুর্গাপুর থেকে বাসটি যাত্রা শুরু করবে। মাঝে শেওড়াফুলিতে দাঁড়াবে। সেখান থেকে ভক্তরা গঙ্গাজল নেবেন। এরপর ফের তাঁদের নিয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশে রওনা দেবে। মন্দিরে পুজো দেওয়ার পর ফের বাসে করে সকলে বাড়ি ফিরে আসবেন।

    Durgapur-Tarakeswar bus

    এদিন বাস পরিষেবার সূচনালগ্নে পুণ্যার্থীদের জল, মিষ্টি, বিস্কুট দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। জানা গিয়েছে, শ্রাবণ মাসের বাকি সোমবারগুলির জন্য এই বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তারকেশ্বর যাতায়াতের জন্য তীর্থযাত্রীদের কোনও টাকা দিতে হবে না।

    বিধায়কের উদ্যোগে দুর্গাপুর থেকে তারকেশ্বর অবধি এই বাস পরিষেবা শুরু হওয়ায় স্থানীয় মানুষজন ও পুণ্যার্থীরা বেশ খুশি। তাঁদের দাবি, তারকেশ্বর শ্রাবণী মেলায় প্রচুর ভিড়ের কারণে যাতায়াতে সমস্যা হত। এই বাস পরিষেবা শুরু হওয়ায় সেই সমস্যা থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রীর জল্পেশ মন্দির সফর! জোরকদমে চলছে হেলিপ্যাড তৈরির কাজ।
    Next Article
    রবীন্দ্রনগর থেকে পালিয়ে ঝাড়খন্ড!আইনের ফাঁদে পড়ে হোমে দিন কাটছে নাবালক-নাবালিকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment