Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৭-এর ODI বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘিরে বিতর্ক! ICC-র সিদ্ধান্তে গর্জে উঠল ২ দেশ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: পরবর্তী ODI বিশ্বকাপ সম্পন্ন হবে ২০২৭ সালে। মূলত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় সম্পন্ন হতে চলা পুরুষদের ODI বিশ্বকাপের আর ১৮ মাসেরও কম সময় বাকি। তবে, এই মেগা ইভেন্টটি শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC (International Cricket Council)-র নতুন ফরম্যাট পরিবর্তন নিয়ে বিতর্ক বাড়ছে। ইতিমধ্যেই ক্রিকেট স্কটল্যান্ড (Cricket Scotland) এবং নেদারল্যান্ডসের (Netherlands) ক্রিকেট বোর্ড রয়েল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (KNCB) ICC-র করা শেষ মুহূর্তের পরিবর্তনের তীব্র বিরোধিতা করে বিষয়টিকে হতাশাজনক ও অপমানজনক আখ্যা দিয়েছে।

    ICC (International Cricket Council)-র সিদ্ধান্তে গর্জে উঠল ২ দেশ:

    কেন বিতর্কের সূত্রপাত: জানিয়ে রাখি যে, ICC সম্প্রতি ২০২৭-এর বিশ্বকাপের ফরম্যাটে আকস্মিকভাবে একটি পরিবর্তন এনেছে এবং সুপার সিরিজ স্টেজ যুক্ত করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, কোয়ালিফাই করা ১২ তম, ১৩ তম এবং ১৪।তম দলকে একটি ট্রাই-সিরিজ খেলতে হবে। যেখান থেকে কেবল একটি দল বিশ্বকাপের মূল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এদিকে, ১২ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হবে। এমতাবস্থায়, অ্যাসোসিয়েট দেশগুলি মনে করে যে, এই আকস্মিক পরিবর্তন বিশ্বকাপে উদীয়মান ক্রিকেট দলগুলির নিজেদের প্রমাণ করার সুযোগকে মারাত্মকভাবে সীমিত করে দেবে।

    International Cricket Council faces controversy over new format of ODI World Cup.

    ২ সপ্তাহেও ICC কোনও জবাব দেয়নি: উল্লেখ্য যে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস বোর্ডের জারি করা একটি যৌথ বিবৃতি অনুসারে, ফরম্যাট পরিবর্তনের পর অ্যাসোসিয়েট সদস্যরা আনুষ্ঠানিক লিখিত তথ্য ও স্বচ্ছতার দাবিতে ICC-র সঙ্গে দুটি বৈঠক করেছে। তবে, দ্বিতীয় বৈঠকের পর ২ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ICC এখনও কোনও জবাব দেয়নি।

    আরও পড়ুন: আর জ্বালানি সঙ্কটের সম্মুখীন হবে না ভারত! ৪১ টি দেশ থেকে আসছে তেল, বাড়ানো হচ্ছে ভাণ্ডার

    এদিকে, যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘মূল বাছাইপর্বের মাঝপথে নিয়ম ও ফরম্যাট পরিবর্তন করা যেকোনও দলের বছরের পর বছরের কঠোর পরিশ্রমকে নষ্ট করে দেওয়ার শামিল। এই পদক্ষেপ অ্যাসোসিয়েট ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে। টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার ক্ষেত্রে ১৮ মাসেরও কম সময় বাকি থাকায় এই আকস্মিক পরিবর্তন দলগুলির ওপর গভীর প্রভাব ফেলেছে।’

    আরও পড়ুন: সৌরশক্তিতে চলবে গাড়ি! ভারতে এই কোম্পানি নিয়ে এল সোলার কার, রেঞ্জ ২৫০ কিমি, দাম কত?

    খেলোয়াড় ও অধিনায়কেরাও অসন্তোষ প্রকাশ করেছেন: এর আগে, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (WCA) মাধ্যমে নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের অধিনায়কেরাও এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য যে, US, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান ইতিমধ্যেই বিশ্বকাপ লিগ ২-এর অধীনে ODI বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী কোয়ালিফায়ার প্লে-অফে খেলবে। এই সবকিছুর মধ্যে, ফরম্যাটে আকস্মিক পরিবর্তন অ্যাসোসিয়েট দলগুলিকে উদ্বেগের মধ্যে ফেলেছে।

    Click here to Read More
    Previous Article
    বিকেলের পর থেকেই পুরো বদলে যাবে আবহাওয়া! শুক্রবার পর্যন্ত ভাসবে দক্ষিণবঙ্গের সব জেলা
    Next Article
    অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment