Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এবারে অনেকে টাকা পাবেন..,’ অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ সব ঠিক থাকলে দু’দিন পরই বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, আগস্ট মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Government Scheme Annapurna Yojana) টাকা ছাড়া শুরু হবে।

    অন্নপূর্ণা যোজনায় একাধিক শর্ত | Annapurna Yojana

    আগে থেকেই অন্নপূর্ণা যোজনার আওতায় ‘যোগ্য’ হওয়ার জন্য একাধিক শর্ত ছিল। এরই মধ্যে বুধবার রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে, যে সব মহিলা উপভোক্তাদের মাসে নিজস্ব আয় ১০ হাজার বা তার বেশি, তাঁরা এই প্রকল্পের আওতায় কোনোভাবেই আসবেন না। যদিও গ্রামীণ এবং জেলা পুরসভা এলাকায় বেশ কিছু শর্ত শিথিলও করা হয়েছে আবেদনকারীদের কথা মাথায় রেখে।

    বিজেপি ক্ষমতায় আসার পর জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা দেওয়া শুরু হয়। এর আগে গত দু’মাসের প্রথম দিকেই টাকা ঢুকে যাচ্ছিল অ্যাকাউন্টে। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হওয়ায় চিন্তায় আবেদনকারীরা। যদিও সম্প্রতি সকলের চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘১৭ অগাস্ট থেকে ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন, কমপ্লিট করা যাবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে।’

    মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই মাসে, ১৭ অগাস্ট থেকে ৩০০০ টাকা করে ভেরিফায়েডদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো।’ চলতি মাসে ১৭ অগস্ট থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। এর পরের বার থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে উপভোক্তার ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

     Annapurna Yojana

    আরও পড়ুন: দার্জিলিংয়ের সঙ্গে রেলপথে জুড়বে পুরুলিয়া, স্বাধীনতা দিবসের আগেই বড় উপহার রেলের

    শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, ‘১৭ তারিখ থেকে যোগ্যরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আমাদের সংকল্পপত্রেই আছে, যোগ্য দিদি, বোন, মায়েরা টাকা পাবেন।’ ‘এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।’ বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসাথে তিনি জানিয়েছেন, ‘প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা।’

    Click here to Read More
    Previous Article
    ‘আর কোনও নির্দেশের অপেক্ষা নয়’, ধর্মতলা নিয়ে শমীকের কড়া হুঁশিয়ারি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment