Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০ বছরের পুরনো নিয়ম পরিবর্তন সরকারের! এবার টিভিতে আরও বেশি সময় ধরে দেখা যাবে বিজ্ঞাপন?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: টিভি দর্শকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রক টিভি চ্যানেলে প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের (Advertisements) দৈর্ঘ্য ১২ মিনিটে সীমিত রাখার প্রায় ২০ বছরের পুরনো নিয়মটি তুলে নিয়েছে। সরকারের (Government) মতে, টিভি সম্প্রচার সেক্টরে একটি বড় পরিবর্তন এসেছে এবং এখন আগের চেয়ে অনেক বেশি চ্যানেল (TV Channels) ও প্ল্যাটফর্ম উপলব্ধ রয়েছে। এই সিদ্ধান্তের পর বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে টিভি চ্যানেলগুলি আগের চেয়ে আরও বেশি স্বাধীনতা পেতে পারে।

    বিজ্ঞাপন (Advertisements) সম্পর্কিত ২০ বছরের পুরনো নিয়ম পরিবর্তন সরকারের!

    ২০ বছরের পুরনো বিজ্ঞাপনের সীমা বাতিল: জানিয়ে রাখি যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রতি ঘণ্টায় টিভি বিজ্ঞাপনের সময়সীমা ১২ মিনিটে সীমিত রাখার নিয়মটি বাতিল করেছে। এই সীমাটি ১৯৯৪ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক বিধিমালা অনুযায়ী ২০০৬ সালে কার্যকর করা হয়েছিল। মন্ত্রকের মতে, গত ২ দশকে টিভি সম্প্রচার সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০০৬ সালে দেশে মাত্র ৬২ টি টিভি চ্যানেল ছিল। আর এখন সেই সংখ্যা বেড়ে ৯০০-রও বেশি হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে, কেবল টিভি সম্পূর্ণরূপে ডিজিটাল করা হয়েছে এবং ডিটিএইচ, কেবল টিভি, এইচআইটিএস ও আইপিটিভির মতো প্ল্যাটফর্মগুলি দর্শকদের জন্য বিকল্প বাড়িয়েছে।

    Will advertisements be shown on TV for longer this time?

    চ্যানেলগুলি কেন বিজ্ঞাপনের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাবে: এই প্রসঙ্গে মন্ত্রকের যুক্তি হল, টিভি সম্প্রচার সেক্টরে এখন ব্যাপক প্রতিযোগিতা রয়েছে এবং গ্রাহকরা আগের চেয়ে বেশি চ্যানেল দেখার সুযোগ পাচ্ছেন। তাছাড়া, টিভি চ্যানেলগুলি (তা পেইড হোক বা ফ্রি-টু-এয়ার) বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরকারের মতে, ১২ মিনিটের সময়সীমাটি প্রচলিত টিভি এবং ডিজিটাল মিডিয়ার মধ্যে একটি সমতল ক্ষেত্র তৈরি হতে বাধা দিয়েছে। কারণ ডিজিটাল মিডিয়ায় বিজ্ঞাপনের জন্য অনুরূপ সময়সীমা নেই। এই কারণে সরকার পুরোনো নিয়মটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে ব্যবসা করা সহজ হয় এবং প্রতিযোগিতা বাড়ে।

    আরও পড়ুন: ভারতীয় সেনায় যুক্ত হচ্ছে ৮৪০ টি শক্তিশালী ড্রোন! টাটা-নিবে পেল ১,৫৭৭ কোটির অর্ডার

    সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে: ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে দেওয়ার সিদ্ধান্তটি সেইদিন থেকে কার্যকর হবে যেদিন ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক বিধিমালা, ১৯৯৪’-এর সংশোধনীটি গেজেটে বিজ্ঞাপিত হবে। টিভি বিজ্ঞাপনের সীমা নিয়ে দীর্ঘদিনের আইনি বিবাদের মধ্যেই এই সিদ্ধান্তটি সামনে এসেছে।

    আরও পড়ুন: ভারতের সেই ৫ কিংবদন্তি খেলোয়াড়! যাঁরা স্বাধীনতার আগেই সমগ্র বিশ্বে দেখিয়েছিলেন দাপট

    উল্লেখ্য যে, দিল্লি হাইকোর্ট সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI-এর পরিষেবা মান সংক্রান্ত বিধিমালা বহাল রেখেছে। যা প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের সময়সীমা সর্বোচ্চ ১২ মিনিটে সীমাবদ্ধ করেছিল। এই সীমার মধ্যে বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য ১০ মিনিট এবং চ্যানেলের নিজস্ব প্রচারের জন্য ২ মিনিট অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়ে মামলা প্রায় ১৩ বছর ধরে বিচারাধীন ছিল এবং সম্প্রচারকারীরা হাইকোর্টের এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা ভাবছিল। এমতাবস্থায়, TRAI-এর সংশ্লিষ্ট পরিষেবা মান বিধিমালায় সরকারের নতুন সিদ্ধান্তের প্রভাব কী হবে, তা এখনও নির্ধারণ করা বাকি।

    Click here to Read More
    Previous Article
    অবিশ্বাস্য হলেও সত্যি! সফল বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক বিমানের প্রথম উড়ান, খরচ মাত্র ৫ ডলার
    Next Article
    এটাই সময়, কেটে ফেলুন পুরীর টিকিট, ২২ অগাস্ট পর্যন্ত কনফার্ম মিলবেই সিট

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment