Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বেসরকারি বাসেও এবার বিনামূল্যে যাতায়াত! কোন রুট, কারা সুবিধা পাবেন জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করে দিয়েছে রাজ্য সরকার। এবার শহরের একটি রুটের বেসরকারি বাসেও (Private Bus) একই রকম পরিষেবা চালু হল। যদিও মহিলারা নয়, এই বাসে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া রোগীরা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

    কোন রুটে এই পরিষেবা চালু হয়েছে? | (Free Bus Service)

    সম্প্রতি দেগঙ্গা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাস পরিষেবা চালু হয়েছে। বেড়াচাঁপা থেকে সাঁতরাগাছি অবধি এই বাসেই চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া রোগীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। নতুন বাস রুটের উদ্যোক্তাদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ বিদেশ নয়, আপাতত SSKM-এ চিকিৎসা! অভিষেককে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের

    এই বিষয়ে বাস মালিক কামালউদ্দিন বলেন, এই রুট চালু হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষত দুঃস্থ রোগীদের সবচেয়ে বেশি উপকার হবে। একটি বাসে করেই তাঁরা কলকাতার শিশু হাসপাতাল, এনআরএস তথা নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আইডি হাসপাতাল, এসএসকেএম (পিজি) হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পৌঁছতে পারবেন। সেই সঙ্গেই সাঁতরাগাছি স্টেশনেও সরাসরি যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।

    কামালউদ্দিন আরও জানান, আপাতত পাঁচটি বাস দিয়ে বেড়াচাঁপা-সাঁতরাগাছি রুটের পরিষেবা শুরু হচ্ছে। তবে আগামীদিনে রোজ এই রুটে প্রায় ২০টি বাস চলাচল করবে। এই নতুন রুট শুরু হওয়ার ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বলে আশাবাদী তিনি।

    কীভাবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে?

    বাস মালিকদের তরফে জানানো হয়েছে, চিকিৎসার উদ্দেশে হাসপাতালে যাওয়া যাত্রীদের প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। এরপর বিনা ভাড়ায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের ফলে দেগঙ্গা ও সংলগ্ন এলাকার বহু মানুষ উপকৃত হবেন ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন বলে আশাবাদী তাঁরা।

    Free bus service

    দেগঙ্গা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে সাঁতরাগাছির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে যেতে হলে একাধিক ট্রেন ও বাস বদল করতে হত। সেই সমস্যার সমাধান করতে চালু হয়েছে নতুন বাস পরিষেবা। এবার এই বাস রুটের উদ্যোক্তারাই নিলেন অভিনব পদক্ষেপ। এতে স্থানীয়দের অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    "আপনার ভাবনার শেষ, আমাদের চিন্তার শুরু"—সন্তোষ মিত্র স্কয়ারের পূজোর থিমে বড় ঘোষণা সজল ঘোষের
    Next Article
    ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ভুল হতে পারে এই ৫ জায়গায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment