Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বদলে গেল ৪০ বছরের পুরনো মেট্রো, ব্লু লাইনে ঐতিহাসিক বদল কর্তৃপক্ষের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর যে যে পরিবর্তনগুলি হয়েছে তাদের মধ্যে অন্যতম মেট্রোর (Kolkata Metro) অগ্রগতি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হয়েছে। আর এবার আবারও এক বড় পরিবর্তন এল কলকাতা মেট্রোয়। বদলে গেল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কলকাতা মেট্রোর কাঠামো।

    কলকাতা মেট্রোয় (Kolkata Metro) বিরাট বদল

    দীর্ঘ চার দশক পর ঐতিহাসিক বদল এল মেট্রোয়। ইস্পাত সরিয়ে অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানো হয়েছে মেট্রোয়। এতদিন ধরে উত্তর দক্ষিণ মেট্রো করিডরে পুরনো ইস্পাতের থার্ড রেল ছিল। এবার তা বদলে বসানো হল অ্যালুমিনিয়াম। বিগত তিন বছর ধরে চলছিল কাজ। অবশেষে তা শেষ হয়েছে।

    Kolkata Metro blue line changed

    বসানো হল অ্যালুমিনিয়াম: কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই মেট্রো করিডরে পাঁচটি থেকে দুটি দফায় ভেঙে ভেঙে কাজ হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী দফায় দফায় কাজ হয়। অবশেষে গোটা মেট্রো করিডরেই অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো সম্পূর্ণ হল।

    আরও পড়ুন : রাস্তায় নোংরা, যত্রতত্র থুতু ফেললেই মোটা জরিমানা, ‘শোধরাতে’ ৩ মাস সময় সরকারের

    কীভাবে হয়েছে কাজ: কলকাতা মেট্রো সূত্রে খবর, দুটি দফায় প্রথমে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ থেকে দমদম আর তারপর উত্তম কুমার স্টেশনের অন্য প্রান্ত থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত কাজ করা হয়। দৈনিক ২০০ মিটার করে কাজ করা হয়েছে। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো (Kolkata Metro) এবং জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা সদ্য শুরু হওয়ায় এই নতুন পরিষেবায় প্রথম থেকেই থার্ড রেল অ্যালুমিনিয়ামের করা হয়েছে।

    আরও পড়ুন : নন্দনে নয়, এনটি ওয়ান স্টুডিওতে শায়িত থাকবে দেহ, শুক্রবারই শেষকৃত্য অনীক দত্তের

    এদিকে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ব্লু লাইন মেট্রোথ সবথেকে ব্যস্ত অংশ। তাই এখানে দফায় দফায় তিন বছর ধরে কাজ সারা হয়েছে। মেট্রোর সবথেকে পুরনো এই অংশে এই বদল সত্যিই ঐতিহাসিক। জানা যাচ্ছে, এই পরিবর্তনের জেরে মেট্রোর গতি বাড়বে। বাঁচবে বিদ্যুৎও। প্রায় ৮৪ শতাংশ বিদ্যুৎ অপচয় কমে বছরে প্রায় ১ কোটি টাকার সাশ্রয় হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা।

    Click here to Read More
    Previous Article
    বাড়ি থেকেই রেশন কার্ডে নাম, ঠিকানা কীভাবে সংশোধন করবেন, জেনে নিন !
    Next Article
    নবান্নে এখনও অসম্পূর্ণ টিম! কেন ৪২ দপ্তর একাই চালাচ্ছেন শুভেন্দু? প্রকাশ্যে বড় তথ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment