Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাতিল হয়ে গেল বকেয়া DA নিয়ে বৈঠক, ‘কাড়ি-কাড়ি টাকা গচ্ছা’, বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ আশঙ্কাই সত্যি হল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বৈঠক আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে হওয়ার কথা ছিল, তা বাতিল হয়ে গেল। সমাজমাধ্যমে এই বিষয়ে পোস্ট করেছেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মনিটরিং কমিটির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

    বাতিল বকেয়া DA-র বৈঠক | Dearness Allowance

    রাজ্য অর্থদপ্তরের উদ্যোগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ কীভাবে মেটানো যায় তা ঠিক করতে বৈঠক হওয়ার কথা ছিল আগামী ১২ সেপ্টেম্বর। তবে তা হচ্ছে না। এই নিয়ে মলয় মুখোপাধ্যায় লিখেছেন, ‘Monitoring Committee DA Meetting on 12.09. 2026 stands cancelled.’

    মনিটরিং কমিটির প্রতি ক্ষোভপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘ইন্দু মালত্রা কমিটি আমাদেরকে নিয়ে কি ছেলেখেলা করছেন?
    ভাবুন একবার গতবার দু দুবার মিটিংয়ের তারিখ ঘোষণা (২৪/০৪/২৬ এবং ০১/০৫/২৬) করে একদিন আগে সেই মিটিং ক্যানসেল করে দিয়েছিল। আবারও তাই এর ফলে আমাদের বারবার এয়ার টিকিটের কাড়ি-কাড়ি টাকা গচ্ছা দিতে হচ্ছে।’

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি, মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির আইনজীবী ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা। গত ১৮ আগস্ট কর্মচারী সংগঠনগুলির পক্ষে যে ১০ জনের নাম অনুমোদন করে দিয়েছে সর্বোচ্চ আদালত, তাঁদের নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল। যদিও আগে থেকেই এই বৈঠক বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

    dearness allowance(299)

    আরও পড়ুন: ৪৫তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভি ঘুগের শপথগ্রহণে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

    ব্রিকস সম্মেলনের জন্য আগামী ১১-১৩ সেপ্টেম্বর দিল্লিতে যাবতীয় সরকারি অফিস বন্ধ থাকবে। গতিবিধির উপরে কড়াকড়ি করা হবে। এই কারণেই ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ডিএ বৈঠকে বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। এরই মধ্যে সেই বৈঠক বাতিল হয়ে গেছে বলে জানা গেল। বৈঠকের পরবর্তী দিনক্ষণ স্থির হলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    বাংলার মাথায় কালো টিকা যাদবপুর: দিলীপ ঘোষ
    Next Article
    অষ্টম বেতন কমিশনে কার মাইনে কত বাড়বে? জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment