Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি বাসে মিলবে বিমানের সুবিধা! টয়লেট, প্যান্ট্রি, Wi-Fi-র সঙ্গে হোস্টেসও

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাস (Government Bus) নিয়ে নেটপাড়ায় জোর চর্চা। এবার কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রিমিয়াম এয়ারলাইনস স্টাইল বিজনেস ক্লাস বাস পরিষেবা চালু করেছে। যেখানে রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে এক নতুন উচ্চতার শিখরে নিয়ে গিয়েছে, সতীশনের সরকার। এই কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চমকে দেওয়া পরিষেবা নিয়ে এখন দেশে যথারীতি চর্চা শুরু হয়েছে।

    সরকারি বাসে হোস্টেসও নেটপাড়ায় জোর চর্চা (Government Bus)

    বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে লেখালেখি হচ্ছে এইটি নিয়ে। এমনকি একাধিক ব্লগার সেই বাসে চড়ে তারা তাদের অভূতপূর্ব অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছে। তারা তাদের অভিজ্ঞতার শেয়ার করে ভিডিও বন্দি করেছে। পাশাপাশি সরকারি বাসের (Government Bus) অভিজ্ঞতা যথারীতি ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

    Government Bus hostesses on spark a buzz online

    আরও পড়ুন: নিরামিষ রান্নায় স্বাদ বাড়াতে কী করবেন? জেনে নিন ৫টি সহজ কৌশল

    জানা যায়, তিরুঅনন্তপুরম থেকে কোচির রুটে যাতায়াত করছে এই বাসগুলি। মোটামুটি ২০০ থেকে ২২৭ কিলোমিটার জার্নি করছে Volvo 9600 মডেলের কোচগুলি। সিটার মডেলে সাধারণত ৫৫টি আসন থাকে। আর স্লিপার হলে ২x১ কনফিগারেশনে মোট ৪০টি স্লিপার বার্থ থাকে।

    এছাড়াও নতুন লঞ্চ হওয়া সিটার-স্লিপার কম্বো মডেলে মোট ৫১ জন যাত্রীর জায়গা থাকে। যার মধ্যে ২৭টি প্রিমিয়াম সিট এবং ২৪টি স্লিপার বার্থ থাকে। ১৫ মিটার ভ্যারিয়েন্টে এটাই হিসেব। এছাড়াও, ১৩.৫ মিটার ও ১২.২ মিটার ভ্য়ারিয়েন্টও থাকে। কেএসআরটিসি তাদের কোচগুলিকে ২৫ আসনের করেছে। যাতে পা ছড়িয়ে যাত্রীরা আরামে যেতে পারেন।

    মানে সর্বোচ্চ মানের ১৫ মিটার মাল্টি-এক্সেল সংস্করণে দাম প্রায় ২ কোটি টাকার কাছাকাছি পড়ে যায়। বাসের অভিজ্ঞতা পুরো বিমানের মতোই। এছাড়াও এতে রয়েছে বিদেশ থেকে আমদানিকৃত নরম চামড়ার রিক্লাইনার আসন।

    এছাড়াও প্রথাগত কন্টাকটারে পরিবর্তে এখানে একজন প্রশিক্ষিত বাস হোস্টেজ বা সেবিকা নিয়োজিত থাকবে। যিনি যাত্রী সহায়তা করেন এবং পুরো যাত্রাপথে খাবার ও পানীয় জল পরিবেশন করবেন। পাশাপাশি প্রতিটি যাত্রীর জন্য রয়েছে অডিও জ্যাকসহ নিজস্ব স্মার্ট এন্টারটেইনমেন্ট স্ক্রিন।

    এছাড়া পরিষেবার অংশ হিসেবে স্ন্যাকস ও গরম পানীয় পরিবেশন করা হবে। এমনকি ভিডিও রিভিউতে দেখা গেছে যে যাত্রীদের শাওয়ারমা মতন বিশেষ খাবারও দেওয়া হচ্ছে (Government Bus)।

     

    Click here to Read More
    Previous Article
    ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    কৌশিকী অমাবস্যায় বাড়ছে ট্রেন! হাওড়া-রামপুরহাট রুটে স্পেশাল পরিষেবা, জানুন টাইমটেবিল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment