Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অষ্টম বেতন কমিশনে কার মাইনে কত বাড়বে? জানুন

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় আগামী দিনে বড়সড় পরিবর্তন আসতে পারে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। কর্মচারী ও পেনশনভোগীদের কাছ থেকে বেতন এবং অবসরকালীন সুবিধা নিয়ে মতামত নেওয়া হচ্ছে। সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ চেন্নাইয়ে কমিশনের পরামর্শ বৈঠকও হয়েছে।এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা চলছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে। যদি অষ্টম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়, তাহলে বিভিন্ন স্তরের কর্মীদের বেসিক পে কোথায় পৌঁছতে পারে, তা নিয়ে হিসাব সামনে আসছে।

    অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কার কত বেতন হবে ?

    বর্তমান বেতন কাঠামোয় পে ম্যাট্রিক্সের প্রথম স্তরে থাকা কর্মীদের অর্থাৎ পিয়নদের প্রারম্ভিক বেতন ১৮ হাজার টাকা। শুধুমাত্র ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব প্রয়োগ করলে অঙ্কটি দাঁড়ায় ৪৬,২৬০ টাকা। তাহলে গ্রুপ-ডি বা পে মেট্রিক্স লেভেল-১ কর্মীদের সংশোধিত বেসিক বেতন প্রায় ৪৬ হাজার টাকার কাছাকাছি হতে পারে। তবে এর মধ্যে মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পরবর্তীতে নির্ধারিত হবে।

    এবার লেভেল-৬-এর কর্মী অর্থাৎ শিক্ষকদের বর্তমানে বেসিক বেতন শুরু হয় ৩৫,৪০০ টাকা থেকে। ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ হলে বেতন হবে ৯০,৯৭৮ টাকা। পে ম্যাট্রিক্সের লেভেল-১০-এ কর্মচারী অর্থাৎ ক্লাস-১ অফিসারদের বর্তমানে ৫৬,১০০ টাকা থেকে বেসিক বেতন শুরু হয়। ২.৫৭-এর ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে বেতন দাঁড়াবে ১,৪৪,১৭৭ টাকা।

    অষ্টম বেতন কমিশনের প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনেও। বর্তমানে কারও ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা ধরে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে বেতন হয় ২৩,১৩০ টাকা। তবে কর্মীদের মতোই পেনশনভোগীদের ক্ষেত্রেও চূড়ান্ত হিসাব নির্ভর করবে কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর।

    Know how much salaries will increase under 8th Pay Commission

    আরও পড়ুন : বিয়ের পর আধারে নাম বদলাবেন কীভাবে? লাগবে কোন কোন ডকুমেন্ট?

    উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হবে কিনা, সে বিষয়ে সরকারি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। নতুন বেতন কাঠামো চালু হলে DA, HRA এবং অন্যান্য ভাতার হিসাবও সংশোধিত কাঠামো অনুযায়ী বদলাতে পারে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারী ও পেনশনভোগীরা কত টাকা পাবেন, তার উত্তর মিলবে কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রের অনুমোদনের পরেই।

    Click here to Read More
    Previous Article
    বাতিল হয়ে গেল বকেয়া DA নিয়ে বৈঠক, ‘কাড়ি-কাড়ি টাকা গচ্ছা’, বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়
    Next Article
    বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে আরও বাড়ল! কে তিনি জানেন?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment