Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বারবার তলব উপেক্ষা, শেষমেশ কলকাতার পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিশ ইডির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পালাবদলের সময় প্রশাসনিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তৎপরতা বাড়তেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বারংবার ডাকা সত্ত্বেও সাড়া না মেলায় এবার কড়া পদক্ষেপ নিল ইডি (Enforcement Directorate)।

    শান্তনুকে লুক আউট নোটিশ ইডির (Enforcement Directorate)

    কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি আলাদা মামলার তদন্তের সূত্রে তাঁকে একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি নিজে উপস্থিত হননি বলে অভিযোগ। তদন্তকারী সংস্থার ধারণা, পরিস্থিতি এড়াতে তিনি বিদেশে চলে যেতে পারেন—এই আশঙ্কাতেই এবার ইডির বড়ো পদক্ষেপ।

    দ্বিতীয় দফার ভোটের আগে, শান্তনুকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। তদন্ত সূত্রে জানা যায়, বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’-কে ঘিরে চলা একটি মামলাতেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার তদন্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। সেই সূত্র ধরেই গত মাসে পুলিশকর্তা শান্তনুর বাড়িতে তল্লাশি চালানো হয়।

    এরপর তদন্তের সূত্রে শান্তনু সহ তার দুই ছেলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁরা কেউই উপস্থিত হননি। বালি পাচার সংক্রান্ত মামলায় ফের আরও একবার পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেসময় শান্তনু আইনজীবীকে পাঠিয়ে, হাজিরার জন্য সময় চেয়ে নেন।

    Enforcement Directorate issues lookout notice against Kolkata police officer Shantanu

    আরও পড়ুন : বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে দিলীপ ঘোষ! মুখ খুললেন বিধায়ক

    পরপর একাধিক মামলায় নাম জড়ানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে চাপ বাড়ছে শান্তনুর উপর। লুক আউট নোটিস জারি হওয়ার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে এখন নজর রয়েছে প্রশাসনিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    ‘আমার লক্ষ্য…’, ভোটের ফলের পর পরবর্তী পরিকল্পনা জানালেন মমতা
    Next Article
    ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের পার্টি অফিসে ভাঙচুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment