Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলার এই শিবমন্দিরে নাকি নিজে থেকেই বড় হচ্ছে শিবলিঙ্গ! দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শ্রাবণ মাস পড়ে গিয়েছে। মহাদেবের মাস বলে মনে করা হয়। প্রতিবছরের মতন এই মাসে মহাদেবের মাথায় তারকেশ্বর ধামে গিয়ে জল ঢালেন হাজার হাজার তীর্থযাত্রী। তবে জানলে অবাক হবেন শুধু তারকেশ্বর না কাতারে কাতারে মানুষ আসেন মালদহের (Malda) বামন গোলায়। এখানকার মানুষদের বিশ্বাস বহু প্রাচীন শিবলিঙ্গ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বদলে যাচ্ছে এই শিবলিঙ্গের রূপ। যার ফলে এখানে দেখা যাচ্ছে চোখে পড়ার মতন পুণ্যার্থীদের ভিড়।

    তারকেশ্বর ছাড়াও বাংলার এই শিবধামে ভক্তদের ঢল (Malda)

    প্রসঙ্গত শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার ঐতিহ্যবাহী শিবডাঙ্গি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। মালদহ (Malda) শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরকে ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরোনো এক বিশাল বটবৃক্ষ।

      Malda Tarakeswar there is a massive influx of devotees at this Shiva shrine in Bengal

    আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ফের ব্লক, ট্রেন চলাচলে ভোগান্তির আশঙ্কা

    বটের ঝুড়ির সঙ্গে জড়িয়ে রয়েছেন মহাদেব তথা প্রাচীন শিবলিঙ্গ। সেখানেই নিষ্ঠার সঙ্গে পুজিত হয়ে আসছেন দেবাদিদেব। শোনা যায়, মন্দিরের শিবলিঙ্গটি দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিশ্বাসকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও, শ্রাবণ মাসে ভিড় কয়েকগুণ বেড়ে যায়।

    সোমবার সকালে পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়ান হাজার হাজার ভক্ত।এদিন এক ভক্তকে মানত পূরণের পর প্রায় দুই কিলোমিটার পথ লোহার কাঁটা বসানো দীর্ঘ পিঁড়িতে শুয়ে দণ্ডী কেটে মন্দিরে পৌঁছাতে দেখা যায়। তাঁর এই কঠোর ব্রত দেখতে বহু মানুষ ভিড় জমান।

    ভক্তদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন এবং স্থানীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বামনগোলা থানার পক্ষ থেকেও পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে (Malda)।

    Click here to Read More
    Previous Article
    ডিম ছোড়া রুখতে গাইডলাইন যথেষ্ট নয়! হাইকোর্টে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
    Next Article
    দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ফের ব্লক, ট্রেন চলাচলে ভোগান্তির আশঙ্কা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment