Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলা থেকে পাঞ্জাব সফর হবে আরও সহজ, নতুন ট্রেন চালানোর বড় ঘোষণা রেলের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের উপর ভরসা করে থাকে। আর এবার উত্তর প্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে চলবে অমৃতসর নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস। আর এই ট্রেনটি উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে দিয়ে চলাচল করবে। যা জুড়বে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবকে। পাশাপাশি টি-টোয়েন্টি চলাচল করার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

    বাংলা-পাঞ্জাব রুটে নতুন ট্রেন চালানোর পরিকল্পনা (Indian Railways)

    নতুন অমৃতসর নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস চালু হলে পাঞ্জাব পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হতে চলেছে (Indian Railways)। এছাড়াও এই নতুন পরিষেবায় পাঞ্জাবে অমৃতসরের সঙ্গে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি কে সংযুক্ত করবে। আর টুয়েন্টি গোরখপুর ও ফোর্বসগঞ্জ সহ উত্তর প্রদেশ এবং বিহারের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে দিয়ে চলাচল করবে (Indian Railways)।

    Indian Railways plans to Introduce a new train on the bengal-punjab route

    আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর পর এবার আয়ুষ্মান ভারত, কবে থেকে পাবেন সুবিধা? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ট্রেনটি ১৪৬৬৪ এবং ১৪৬৬৩ নম্বর হিসেবে চলাচল করবে। রেলওয়ে বোর্ডের ১১ মে, ২০২৬ তারিখের চিঠি অনুসারে, এই পরিষেবাটি সপ্তাহে একবার চলবে। ১৪৬৬৪ নম্বর ট্রেনটি প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে ছাড়বে, আর ১৪৬৬৩ নম্বর ট্রেনটি প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে।

    সূত্রের তথ্য, সময়সূচী অনুযায়ী, এনজেপি থেকে অমৃতসরগামী ট্রেনটি শনিবার সকাল ৮:০০ টায় ছেড়ে সোমবার রাত ২:২০ টায় অমৃতসর পৌঁছাবে। অন্যদিকে, অমৃতসর থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ টায় ছেড়ে শনিবার ভোর ৪:১৫ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।

    দীর্ঘপথ যাত্রাকালে ট্রেনটি দাঁড়াবে মোট ৩৫টি স্টেশনে। তারমধ্যে অন্যতম হল- জলন্ধর সিটি, লুধিয়ানা, আম্বালা ক্যান্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বেরেলি, সীতাপুর, গোন্ডা, বার্হনি, গোরখপুর, নারকাটিয়াগঞ্জ, রাক্সৌল, সীতামারহি, ফোর্বসগঞ্জ, আরারিয়া, বাগডোগরা এবং শিলিগুড়ি (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৪ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
    Next Article
    সরকারি চাকরি নিয়ে বড় আপডেট! সব দফতরকে রিপোর্ট জমার নির্দেশ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment