Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বালি ব্রিজে ৪৫ দিনের জন্য বড় বদল! বাস চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ডেক স্লাবের জরুরী মেরামতের কাজ হবে। এর ফলে বালি ব্রিজের ওপর দিয়ে সোমবার থেকে হাওড়ায় প্রায় ৩০ টু বাস রুটের চলাচলের সাময়িক পরিবর্তন হচ্ছে। যেখানে ৫৪ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এপ্রোচ রোডে হাইট বার বসাবে পূর্ত দপ্তর। এর ফলে দক্ষিণেশ্বর থেকে দিল্লী রোড ও বোম্বের রোডগামী বাসগুলি আগামী ৪৫ দিন বালি ব্রিজের ওপরের পরিবর্তে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। পাশাপাশি অন্যান্য ছোট চারচাকা গাড়ি ও মোটর বাইক আগের মতই বালি ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

    ৪৫ দিন বদলাবে বালি ব্রিজের বাস পরিষেবা (Bally Bridge)

    জননিরাপত্তার স্বার্থে দ্রুত মেরামতির কাজ শুরু হচ্ছে। এ নিয়ে পূর্ত দফতর, হাওড়া ট্র্যাফিক পুলিশ ও বাস মালিক সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক ও যৌথ পরিদর্শন হয়েছে (Bally Bridge)।

    Bally Bridge to change for 45 days us services at bus service

    আরও পড়ুন: জন্ম-মৃত্যু শংসাপত্রের পোর্টাল নিয়ে বড় আপডেট! কবে থেকে মিলবে পরিষেবা, জানাল পুরসভা

    এই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বাসগুলিকে নিবেদিতা সেতু ব্যবহার, টোল মকুব এবং বালি হল্ট স্টেশনের কাছে যাত্রী ওঠানামার জন্য জাতীয় সড়কের একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

    পাশাপাশি বালি ব্রিজ ট্র্যাফিক গার্ড জানিয়েছে, বালি হল্ট থেকে যাত্রীদের বাস ধরতে যাতে সমস্যা না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র বলেন, জনস্বার্থে সাময়িক এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বালি ব্রিজ ১৯৩২ সালের ডিসেম্বরে চালু হয়। হুগলি নদীর উপর অবস্থিত এই সেতু হাওড়ার বালি ও উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে। প্রসঙ্গত এর উপর দিয়ে যেমন গাড়ি চলাচল করে, তেমনি ট্রেনও চলাচল করে (Bally Bridge)।

    Click here to Read More
    Previous Article
    "শুধু দেশ নয়, পরিবারের পক্ষেও বামেদের এই ভূমিকা বিপজ্জনক"- সরব মন্ত্রী শংকর ঘোষ
    Next Article
    নিম্নচাপের অ্যাকশনে দুপুরেই নামবে আঁধার! ভারী বৃষ্টির সতর্কতা জারি হল দক্ষিণবঙ্গের সাত জেলায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment