Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক’, ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল নতুন রণতরী INS মহেন্দ্রগিরি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: শনিবার ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত বিশেষ দিন হিসাবে বিবেচিত হয়েছে। মূলত, ভারতীয় নৌবাহিনী এবার আরও একটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজ পেয়েছে। বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আনুষ্ঠানিকভাবে INS মহেন্দ্রগিরিকে (INS Mahendragiri) ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) অন্তর্ভুক্ত করেন। এই উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে (Rajnath Singh) গার্ড অফ অনারও প্রদান করা হয়। INS মহেন্দ্রগিরি হল প্রজেক্ট-১৭এ নীলগিরি ক্লাসের ষষ্ঠ স্টেলথ ফ্রিগেট। এটি ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো (WDB) দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং মুম্বাইয়ে স্থিত মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL) দ্বারা নির্মিত হয়েছে। এটি প্রজেক্ট ১৭এ-এর অধীনে MDL দ্বারা নির্মিত চতুর্থ এবং সর্বশেষ যুদ্ধজাহাজ।

    ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল নতুন রণতরী INS মহেন্দ্রগিরি (INS Mahendragiri)

    ‘দেশ এবং ভারতীয় নৌবাহিনীর জন্য এক গর্বের মুহূর্ত’: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তি দেশ এবং ভারতীয় নৌবাহিনীর জন্য এক গর্বের মুহূর্ত। তিনি বলেন, ‘এই আধুনিক যুদ্ধজাহাজটি সম্পূর্ণ দেশীয় নকশা ও নির্মাণের এক চমৎকার উদাহরণ এবং এটি আত্মনির্ভর ভারতের সংকল্প ও দেশের প্রতিরক্ষা শিল্প ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ক্রমবর্ধমান সক্ষমতার এক প্রমাণ।’ তিনি বলেন
    INS মহেন্দ্রগিরি ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে এবং একটি সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি দেশের অঙ্গীকারকে শক্তিশালী করতে সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত।

    ৭৫ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি: উল্লেখ্য যে, INS মহেন্দ্রগিরিতে ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যুদ্ধ জাহাজ নির্মাণে একাধিক ভারতীয় সংস্থা এবং বিপুল সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (MSME) অবদান রেখেছে। এর ফলে শুধু দেশের প্রতিরক্ষা শিল্প কাঠামোই শক্তিশালী হয়নি, বরং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন তালিকা

    প্রজেক্ট-১৭এ-এর ৪ টি যুদ্ধজাহাজই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে: INS মহেন্দ্রগিরির নৌবাহিনীতে অন্তর্ভুক্তিকে প্রজেক্ট-১৭এ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই ক্লাসের অন্যান্য যুদ্ধজাহাজ ইতিমধ্যেই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মহেন্দ্রগিরির সংযোজন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, এর আগে INS নীলগিরি ২০২৫ সালের জানুয়ারিতে, INS উদয়গিরি ও আইএনএস হিমগিরি ২০২৫ সালের অগাস্টে, INS তারাগিরি ২০২৬ সালের এপ্রিলে এবং INS দুনাগিরি ২০২৬ সালের জুনে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

    আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান

    কেন মহেন্দ্রগিরি নাম রাখা হয়েছে: জানিয়ে রাখি যে, যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে পূর্বঘাট পর্বতমালার মহেন্দ্রগিরি পর্বতশ্রেণির নামে। এই নামটি শক্তি, অধ্যাবসায় এবং অটল সংকল্পের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ। যার নাম মহেন্দ্রগিরি। এই যুদ্ধজাহাজটি ভারতের সামুদ্রিক ঐতিহ্যে একটি নতুন অধ্যায় যুক্ত করেছে এবং দেশের ক্রমবর্ধমান দেশীয় জাহাজ নির্মাণ দক্ষতারও প্রতিফলন ঘটিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    নষ্ট হয়ে যাওয়া খাবার সহ মেয়াদ-উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি! জনপ্রিয় এই সংস্থায় ৯ টি নোটিস পাঠাল FSSAI
    Next Article
    Ritabrata Banerjee: 'নির্মল ঘোষকে আমরা কেও ডাকিনি, কে ডেকেছে প্রমান দিক' চ্যালেঞ্জ ঋতব্রতর | TMC

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment