Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও বিপদে অভিষেক! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় সই জাল কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অস্বস্তি আরও কিছুটা বাড়ল। একের পর এক সিআইডি-র তলব এড়ালেও, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতেই হবে। এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অন্যদিকে তাঁর এই মামলা থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিজ্ঞ আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক | (Calcutta High Court)

    এদিন বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, আজ সিআইডি-র তলবে সাড়া দিয়ে অভিষেককে হাজিরা দিতে হবে। তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে আদালত। একইসঙ্গে বলা হয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে অভিষেকের বিরুদ্ধে সিআইডি কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। দু’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।

    আরও পড়ুনঃ চারদিনে তিন ইস্তফা! সুখেন্দু-সুস্মিতার পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রকাশ চিক বরাইক

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, আজ বিকেলে দিল্লি থেকে কলকাতা ফিরবেন অভিষেক। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভবানী ভবনে সিআইডি-র মুখোমুখি হতে হবে। তদন্তের খাতিরে তদন্তকারী সংস্থার আইন মেনে পদক্ষেপে বাধা নেই।

    এদিকে আজ এই মামলায় অভিষেকের হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। শুনানির আগেই মামলা থেকে সরে দাঁড়ান কল্যাণ। প্রবীণ সাংসদের পাশাপাশি তাঁর পুত্র শীর্ষণ্য ও অন্য জুনিয়র আইনজীবীরাও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ক্ষোভ উগড়ে দেন তিনি। সরাসরি জানান, “মমতাদিকে আমি বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছাড়ুন। নাহলে আমাদের রাখুন, অভিষেককে সরিয়ে দিন”।

    Calcutta High Court Abhishek Banerjee

    অভিষেকের ‘ঔদ্ধত্য’ নিয়ে ক্ষোভ উগড়ে কল্যাণ বলেন, “আমি ওর মামলা ছেড়ে দিয়েছি। কী উদ্ধত রে বাবা! বুধবার ওর মামলার কথা আমি আদালতে উল্লেখ করলাম। মমতাদির বাড়িতে সিআইডি যাওয়ার কথা তোলা হল। কোনও কারণে কাল অভিষেকের মামলা আদালত শোনেনি। বিচারপতি কৌশিক চন্দকে আমরা বলি, ‘এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ শুনানি হত’।“

    কল্যাণ বলেন, “কাল রাত ১২:৩০ নাগাদ আমার ছেলেকে ফোন করে বলা হয়, জুনিয়রস্য জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। আমি বলে দিয়েছি, এর সঙ্গে থাকব না। ৪৫ বছর ধরে এই পেশায় রয়েছি। এমন উদ্ধত মনোভাব আমি মেনে নেব না”।

    সই জাল কাণ্ডে তিনবার সিআইডি-র তলব এড়িয়েছেন অভিষেক। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, আজই হাজিরা দিতে হবে। কখন তিনি সিআইডি-র মুখোমুখি হন, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    কংগ্রেস-তৃণমূল জোট জল্পনার মাঝেই রহস্যময় পোস্ট মদনের, কী ইঙ্গিত দিলেন নেতা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment