Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরজিকর কাণ্ডে গুরুতর অভিযোগ, আইনি ফাঁসে জড়াতেই রচনার সাফাই…

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ড নিয়ে এবার বড়সড় বিপাকে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। আরজিকর আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় একাধিক বার নির্যাতিতা চিকিৎসকের নাম নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মর্মে মঙ্গলবার রচনার বিরুদ্ধে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী।

    আরজিকর কাণ্ডে বড় অভিযোগ রচনার (Rachna Banerjee) বিরুদ্ধে

    পুলিশ সূত্রে খবর, চারু মার্কেট থানার বড়বাবু সুশান্ত কুণ্ডুর কাছে সরাসরি লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগকারী আইনজীবী। বিপাকে পড়েই মুখ খুলেছেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা। তাঁর বক্তব্য, আবেগপ্রবণ হয়ে নাকি ‘ভুল’ করে ফেলেছিলেন তিনি।

    Big allegation against rachna banerjee on rg kar case

    কী জবাব সাংসদের: সংবাদ মাধ্যমকে রচনা বলেন, ‘সেই সময়ে ঘটনার ঘাত প্রতিঘাতে সকলের মন খারাপ ছিল। আমিও নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ভুলবশত নাম নিয়ে ফেলেছি, যা আমার করা উচিত হয়নি’। বিতর্কিত ভিডিওতে কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন রচনা। তরুণী চিকিৎসকের মৃত্যু মেনে নিতে পারেননি বলে জানান রচনা।

    আরও পড়ুন : সারারাত এসি চললেও বিদ্যুতের বিল আসবে অর্ধেক, রিমোটে লুকিয়ে থাকা এই ‘ফিচার’ জানেন?

    আগেও জানানো হয়েছে অভিযোগ: এদিকে অভিযোগকারী আইনজীবীর বিষ্ফোরক দাবি, আগেও নাকি এ বিষয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে সময় রচনার (Rachna Banerjee) বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পালটা তৃণমূল সাংসদের বক্তব্য, অভিযোগকারী যেমন আইনি পথে হেঁটেছেন, তিনিই একই কাজ করবেন।

    আরও পড়ুন : এই কাজ না করা থাকলে আটকে যাবে PM Kisan-এর পরবর্তী কিস্তি, সময় থাকতে সেরে ফেলুন

    জানা গিয়েছে, অভিযোগপত্রে আইনজীবী জানিয়েছেন, আরজিকরের ঘটনার পর একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা। সেখানে একাধিক বার নির্যাতিতা ও মৃতা তরুণী চিকিৎসকের নাম নিতে দেখা গিয়েছিল তাঁকে, যা আইনবিরুদ্ধ। আগেও অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন অভিযোগকারী। আর এবার সরকার বদল হতেই ফের রচনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ আইনজীবী।

    Click here to Read More
    Previous Article
    BJP-র সংগঠন মজবুত করতে বড় পদক্ষেপ! মেগা বৈঠকে একগুচ্ছ নির্দেশ নীতিন নবীনের
    Next Article
    মমতার ধর্ণা মঞ্চ বেরঙিন!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment