Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর নয় জল্পনা, ফুটবল বিশ্বকাপে খেলবে ইরান! রাখা হল ১০ টি শর্ত

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ঠিক তার আগেই গত শনিবার ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে, ইরানের জাতীয় দল ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। মূলত, এই দলটির অংশগ্রহণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তা বিরাজ করলেও এবার সমস্ত জল্পনার অবসান ঘটেছে। যদিও, ইরান ১০ টি শর্ত রেখেছে। জানিয়ে রাখি যে, ২০২৬-এর ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে সম্পন্ন হবে। এদিকে, ইরান কোয়ালিফিকেশন রাউন্ডের মাধ্যমে সরাসরি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিও।

    ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলবে ইরান:

    ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন যে, দলটি অংশগ্রহণ করবে, কিন্তু আয়োজক দেশগুলিকে তাদের উদ্বেগগুলির সমাধান করতে হবে। সবচেয়ে বড় দাবিটি রয়েছে ভিসা সংক্রান্ত। ইরান চায় খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, সাংবাদিক এবং সমর্থকদের যেন কোনও ঝামেলা ছাড়াই ভিসা দেওয়া হয়। এর পাশাপাশি বিমানবন্দরগুলিতে কোনো অতিরিক্ত তল্লাশি বা ইমিগ্রেশন সংক্রান্ত ঝামেলা থাকাও উচিত নয়। মেহেদি তাজ বিশেষভাবে তারকা খেলোয়াড় মেহেদি তারেমি ও এহসান হাজসাফির নাম উল্লেখ করে বলেছেন, তাঁদেরও নির্বিঘ্নে প্রবেশের সুযোগ দেওয়া উচিত।

    Iran wants to play FIFA World Cup 2026 on 10 conditions.

    সাংবাদিক সম্মেলনের ওপরেও বিধিনিষেধ রয়েছে: ইরানের ফেডারেশন চায় ম্যাচের আগে ও পরের সংবাদ সম্মেলনে প্রশ্নগুলি যেন শুধুমাত্র ফুটবল-সম্পর্কিত হয়। অর্থাৎ, রাজনৈতিক বা বাহ্যিক কোনও বিষয়ে প্রশ্ন করা যাবে না। ফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ইতিমধ্যেই জানিয়েছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করব, কিন্তু আয়োজকদের অবশ্যই আমাদের উদ্বেগগুলি বিবেচনায় রাখতে হবে। কোনো বাহ্যিক শক্তি আমাদের এমন একটি টুর্নামেন্ট থেকে বঞ্চিত করতে পারে না, যেখানে আমরা যোগ্যতা অনুযায়ী স্থান অর্জন করেছি।’

    আরও পড়ুন: পেট্রোলে এবার থাকবে ২৫ শতাংশ ইথানল? তেল সঙ্কটের আবহে কী পরিকল্পনা ভারতের?

    নিরাপত্তা ও সম্মানের ওপর জোর: ইরান নিরাপত্তাকেও একটি প্রধান বিষয় হিসেবে উল্লেখ করেছে। দলটি বিমানবন্দর, হোটেল, যাতায়াতের পথ এবং স্টেডিয়ামে বিশেষ নিরাপত্তার দাবি জানিয়েছে। এছাড়াও, ইরান জানিয়েছে যে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে শুধুমাত্র প্রতিযোগী ২ টি দলের আনুষ্ঠানিক জাতীয় পতাকা প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইরান আরও দাবি করেছে যে, প্রতিটি ম্যাচের আগে তাদের জাতীয় সঙ্গীত যথাযথভাবে এবং নিরবচ্ছিন্নভাবে বাজাতে হবে।

    আরও পড়ুন: বড় সাফল্য ভারতের! হাইপারসনিক মিসাইল প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করল DRDO

    গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ: জানিয়ে রাখি যে, বিশ্বকাপে ইরানকে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের সঙ্গে গ্রুপ ‘জি’-তে রাখা হয়েছে। এই দল আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিরূদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে ইরানের ম্যাচ সম্পন্ন হবে।
    এদিকে, ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি না থাকায় ইরানের এই শর্তাবলির দিকে অবশ্যই নজর থাকবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর। এই দাবিগুলিতে সম্মতি দেওয়া হলে, ইরানের প্রস্তুতি কোনও বিতর্ক ছাড়াই এগিয়ে যেতে পারবে। তবে, এই প্রসঙ্গে মতপার্থক্য অব্যাহত থাকলে বিশ্বকাপের আগে বিষয়টি আরও গুরুতর হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    "বাংলার মানুষ আগামী দিনে দিদিকে যা করেছে মোদিকেও তাই করবে" - বললেন অধীর চৌধুরী
    Next Article
    নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কে দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment