Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর দেখা যাবে না নাম ঠিকানা, বসছে কিউআর কোড, কী কী বদল হচ্ছে আধার কার্ডে?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : পরিচয়পত্রের ক্ষেত্রে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সরকারি বেসরকারি কাজে প্রয়োজন হয় আধার (Aadhaar Card)। তবে এবার এক বড়সড় বদল আসতে চলেছে আধার কার্ডে। ব্যক্তিগত তথ্য এখন থেকে আর আধার কার্ডে সবার সামনে থাকবে না বলে শোনা যাচ্ছে।

    ভোল বদলাচ্ছে আধার কার্ডের (Aadhaar Card)

    প্রতিটি আধার কার্ডেই গ্রাহকের নাম, জন্ম তারিখ, ঠিকানার মতো তথ্য লেখা থাকে। তবে আধার কার্ডের উপরেই তথ্যগুলি লেখা থাকায় তা সবার কাছেই দৃশ্য ছিল। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছিল। তবে শোনা যাচ্ছে, এবার থেকে আর চোখের সামনে আধার কার্ডে এই তথ্যগুলি উল্লেখ করা থাকবে না। নিরাপত্তার খাতিরে তথ্যগুলি আড়াল করার পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

    Aadhaar Card design reportedly will change

    নতুন ডিজাইনে কী থাকবে: বর্তমানে আধার কার্ডে নাম, জন্ম তারিখ থেকে ঠিকানা, ছবি সবই চোখের সামনে উল্লেখ করা থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু প্রতারণাও চলছে। তাই এবার আধারের ভোল বদলানোর সিদ্ধান্ত। দাবি করা হচ্ছে, এই নতুন ডিজাইন জালিয়াতি রুখতে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। নতুন ডিজাইনে আধার কার্ড (Aadhaar Card) গ্রাহকের পরিচয় শুধুমাত্র তার নিজের নিয়ন্ত্রণে থাকবে। এও জানা যাচ্ছে, ভবিষ্যতে ফিজিক্যাল বা ছাপানো আধার কার্ডে শুধুমাত্র ব্যবহারকারীর ছবি এবং একটি কিউআর কোড থাকবে। তথ্য যাচাইয়ের জন্য ওই কিউআর কোডটি স্ক্যান করলেই হবে।

    আরও পড়ুন : ভারতের এই পড়শি দেশের ক্রিকেটে বড় সঙ্কট! একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের সদস্যরা

    কেন এই সিদ্ধান্ত: জানা যাচ্ছে, নাম, ঠিকানা সমস্ত তথ্যই লুকানোর সুযোগ থাকবে। আধার কার্ডের গ্রাহক নিজেই ঠিক করতে পারবেন তিনি কোন তথ্যটা সকলকে দেখাতে চান আর কোনটা আড়ালে রাখতে চান। কিন্তু হঠাৎ কেন তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত?

    আরও পড়ুন : অবলীলায় ‘ম্যাজিক ফিগার’ পার করে বঙ্গে এবার বিজেপি সরকার? কী বলছে এক্সিট পোলের রিপোর্ট?

    আসলে আধার কার্ড অত্যন্ত জরুরি একটি পরিচয়পত্র। বিভিন্ন জরুরি তথ্য থাকে এই কার্ডে। এইসব তথ্য জালিয়াতদের হাতে পড়লে ঘটে যেতে পারে বড় অঘটন। সেই ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই আধার কার্ডের বদল দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    দ্বিতীয় পর্যায়ের ভোটে হাওয়া গরম! ৭৭ টি বুথে পুনর্নির্বাচনের আবেদন, অভিষেকের ডায়মন্ড হারবারেই ৬৪
    Next Article
    আপনি হরিদাস পাল' ভোটের দিন এক অন্য মেজাজেই রাজ্য পুলিশ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment