Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমাকে যেভাবে ভুগতে হয়েছে’, নতুন সরকারকে নিয়ে কী বললেন দেব?

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন তৃণমূল সরকারের আমলে টলিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণের একাধিক অভিযোগ উঠেছিল। দলে দলে তারকা যোগ দিয়েছেন রাজনৈতিক দলে। এমনকি উঠেছে ‘ব্যান’ কালচারের অভিযোগ। রাজ্যের মসনদে পালাবদলের সঙ্গে সঙ্গে বিনোদন ইন্ডাস্ট্রিতেও পরিবর্তনের হাওয়া উঠেছে। কী কী বদল আসতে পারে? এবার এ প্রশ্নের সম্মুখীন হলেন তৃণমূল সাংসদ দেব (Dev)।

    নতুন সরকারের কাছে কী আশা দেবের (Dev)?

    সম্প্রতি একটি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এই প্রশ্নের মুখে পড়েন দেব। তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, রুদ্রনীল ঘোষ সহ নতুন সরকারের কাছে কী আশা রয়েছে তাঁর? উল্লেখ্য, এর আগে ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে দেবকে। এছাড়াও টেকনিশিয়ানদের জন্য তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করার জন্যও উদ্যোগ নিয়েছিলেন তিনি।

    Dev said this about new government

    কী জানালেন দেব: দেব বলেন, আগের সরকারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়টি তিনি জানতেন। নতুন সরকার এসেছে এখনও এক মাসও হয়নি। এই সরকারকে এখন সময়, সুযোগ দেওয়া হচ্ছে। নতুন সিস্টেম, মন্ত্রিসভাও এখনও পুরোপুরি ঘোষণা হয়নি। তবে দেব বলেন, তাঁর বিশ্বাস এই সরকার ভালো কাজ করবে।

    আরও পড়ুন : কলকাতা ছাড়িয়ে জেলার শহরেও ছুটবে মেট্রো, কেন্দ্রের উদ্যোগে বড় সিদ্ধান্ত রাজ্যের

    নতুন সরকারের প্রশংসা: দেব (Dev) আরও বলেন, সবাইকে ধৈর্য্য ধরতে বলবেন তিনি। সরকার চালানো এত সহজ নয়। এক মাসের মধ্যেই সব ফল পেয়ে যাব এটা ভাবলে হবে না। নতুন সরকারকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত বলে মত দেবের।

    আরও পড়ুন : এবার এক ট্রেনেই বিরা থেকে চাকলা, বাস্তবিত হচ্ছে ১১.৩ কিমি দীর্ঘ রেল রুট

    দেবের কথায়, ‘আমার মনে হয়, গত সরকারের তুলনায় এই সরকার অন্তত আমাদের ইন্ডাস্ট্রির কথা বেশি ভাববে। আমাকে যেভাবে ভুগতে হয়েছে সেটা এখন হবে না বলেই আমার বিশ্বাস’।

    Click here to Read More
    Previous Article
    দিল্লিতে আচমকাই ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি! ধ্বংসস্তূপে চাপা পড়ে একাধিক মৃত্যুর আশঙ্কা
    Next Article
    '৪ তারিখে রবীন্দ্রসঙ্গীত না, DJ বাজবে' ভোটের আগে বলেছিলেন অভিষেক ব্যানার্জী|Abhishek Banerjee On DJ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment