Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমাদের ২২০-২৩০ আসন পাওয়ার কথা ছিল’, ভোটের ফল নিয়ে বিস্ফোরক দাবি মমতার

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক : বঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে গত ৪ই মে‌। আজ ২৪শে মে ফলতা কেন্দ্রে বড় জয় পেয়েছে বিজেপি। ভোটের ফল ঘোষণার পর থেকে সাংবাদিক বৈঠক ছাড়া জনসমক্ষে আর দেখতে পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।  এবার ফলতা উপনির্বাচনের ফল ঘোষণার পর ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    কী অভিযোগ মমতার (Mamata Banerjee)?

    নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে ইভিএম, গ্রেফতারি, দলীয় কর্মীদের উপর অত্যাচার— একাধিক ইস্যুতে সরব হন তৃণমূল সুপ্রিমো। ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন নির্বাচনের স্বচ্ছতা নিয়েই। তাঁর বক্তব্য, “এটা কি সত্যি নির্বাচন হয়েছে? নাকি প্রহসন হয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে। আমাদের কাছে খবর আছে।”

    এরপরই তিনি দাবি করেন, তৃণমূলের নিশ্চিত জয়ের একাধিক আসনের ফল বদলে দেওয়া হয়েছে। তিনি বলেন,”আমাকে, আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। জেতার জায়গা হারিয়ে দেওয়া হয়েছে। এই পাশাটা উল্টে দেওয়া হয়েছে অন্তত ১৫০ সিটে। আমরা ২২০ থেকে ২৩০টা আসন পেতাম। মানুষের কোনও দোষ নেই।”

    রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। কেউ চাকরি নিয়ে চিন্তিত, কেউ আবার ব্যবসা টিকবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই পরিস্থিতিতে রাজ্য সঠিকভাবে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনের একটি মূর্তি ভাঙার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন,”ছোট ছোট শিশুরা ওখানে সেলফি তুলত। ফিফা অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটা ভেঙে দিলেন।”

    ধর্মীয় অধিকার নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি। তাঁর বক্তব্য,”আপনারা আজান চান না। শব্দের মাত্রা বেঁধে দিন। সবার জন্য একই নিয়ম করুন। কারও অধিকার আপনি কাড়তে পারেন না।” একইসঙ্গে একাধিক গ্রেফতারির প্রসঙ্গ তুলে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও করে মমতা বলেন, “যে সুদীপ পোল্লে, পহেলগাঁও-এর ঘটনায় মৃতের পরিবারের দেখাশোনা করেন, তাঁকে গ্রেফতার করলেন।”

    তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি আরও বলেন,”আপনারা ভোট লুঠ করেছেন। আমাদের দু থেকে আড়াই হাজার কর্মীকে গ্রেফতার করেছেন, হকারদের জীবন-জীবিকা কেড়ে নিয়েছেন। পার্টি অফিস ভেঙে দিয়েছেন।” ইভিএম নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন,”ইভিএমের মেশিনের রিপোর্ট চাই আমাদের। উপরওয়ালা দেখছে। আপনি বাংলাকে লুঠ করেছেন। আপনার দিল্লি চলে যাবে।”

    'We were supposed to get 220-230 seats', Mamata Banerjee's explosive claim

    আরও পড়ুন : ভরসা পুরোনোতেই! মদন মিত্রের কাঁধে বড় দায়িত্ব দিলেন মমতা

    শেষে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে তিনি বলেন,”আইন সবার জন্য এক। আপনারা সত্যি জিতলে অত্যাচার করতেন না।” এদিন সংবাদমাধ্যম নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেত্রী। তিনি জানান,”আমার অস্ত্র আমার ফেসবুক। আমি এখন কোনও মিডিয়ায় কথা বলব না। আগামিদিনে কিছু বলার থাকলে ফেসবুক লাইভেই বলব।” দীর্ঘ নীরবতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক লাইভ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তাঁর এই বিস্ফোরক অভিযোগের জেরে আগামী দিনে রাজ্যের শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    মিলত ট্যাব কেনার জন্য ১০০০০, রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে ‘তরুণের স্বপ্ন প্রকল্প’?
    Next Article
    "মমতা ব্যানার্জিকে ওর পাড়ায় ১৫১০৫ ভোট এ হারিয়েছি" - শুভেন্দু অধিকারী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment