Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৮ মে, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। পাশাপাশি, মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও অন্যকে কষ্ট দেবে না এবং অন্যের নিন্দা করা এড়িয়ে চলুন।

    বৃষ রাশি: আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তাঁরা কিছু ভালো সুযোগও পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।

    মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কাউকে অর্থ ধার দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি নতুন বাণিজ্যিক সুযোগ পেতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের সম্মান করুন।

    কর্কট রাশি: শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। পাশাপাশি, আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে নজর দিতে হবে। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে তিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকুন। নতুন উদ্যোগের সম্ভাবনাকে পিছিয়ে দিন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে স্নানের জলে লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে স্নান করুন।

    সিংহ রাশি: আপনি আজ কিছু সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ আপনি বাড়ির একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে শোয়ার জন্য মাদুর ব্যবহার করুন।

    কন্যা রাশি: হার্টের রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনার একটি ভুল পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার জীবনে আপনাকে সংযত থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খেতে দিন। এটি আপনার উপকারে আসবে।

    তুলা রাশি: আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। শিশুদের মাধ্যমে আজ আপনি মানসিক শান্তি পাবেন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে আটার লেচিতে গুড় রেখে গরুকে খেতে দিন।

    Ajker rashifal todays horoscope 8 May 2026.

    বৃশ্চিক রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে দিনটি অবশ্যই ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হবেন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করার জন্য অনেকটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গাছ কিংবা গাছের পাতা অথবা অঙ্কুর ছিঁড়বেন না। এটি আপনার উপকারে আসবে।

    ধনু রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অবসর সময়েও আজ অফিসের একটি কাজ চলে আসতে পারে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে অথবা সম্ভব বলে সোনার পাত্রে জল রেখে তা পান করুন।

    আরও পড়ুন: IPL-এর মাঝেই দুঃসংবাদ! ৩৬ বছর বয়সে প্রয়াত পাঞ্জাব কিংসের প্রাক্তন পেসার, খেলেছেন কোহলির সঙ্গেও

    মকর রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। কর্মক্ষেত্রে আপনার পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অকার্যকর মুদ্রা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

    আরও পড়ুন: আনলিমিটেড কলিং সহ দৈনিক ৩ জিবি ডেটা! অত্যন্ত সস্তায় ৭০ দিনের দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান নিয়ে এল BSNL

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন এবং সেই সময়ে নিজের পছন্দের একটি কাজ করতে পারেন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ‘ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ’- এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।

    মীন রাশি: এই রাশির ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে তাঁরা তাঁদের নিকটজনদের কাছ থেকে আর্থিক সাহায্যও পেতে পারেন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন অথবা জিমে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সুসংবাদ পাবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।

    Click here to Read More
    Previous Article
    বড় ঘোষণা BCCI-র! প্রথমবার এই দেশের সঙ্গে সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল
    Next Article
    ‘এভাবে নৃশংস খুন মানুষ মেনে নেবে না’, চন্দ্রনাথ-কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন ফিরহাদ

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment