Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৫ মে, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে সঙ্গত আচরণ করুন। কোনও নতুন অংশীদারিত্বে অংশগ্রহণের আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নিন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও অর্ধাঙ্গিনীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।

    বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জমি-সংক্রান্ত কোনও বিষয়ে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্ম ক্ষেত্রে আজ আপনার একটি ভালো কাজের প্রশংসা হতে পারে। শুধু তাই নয়, আপনার পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁরা লাভবান হবেন। আপনি আজ হঠাৎই ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও খান।

    মিথুন রাশি: আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা এতদিন ধরে অযথা অর্থ ব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনার বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি অবসর সময় পাবেন না। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

    কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিকে বার্লি, কালো রঙের সরষে বীজ এবং মূল দান করুন।

    সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপে রোগীরা তাঁদের রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটান। কিছু নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও সফরের মাধ্যমে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দিন ও রাতে শান্ত মনে ২৮ থেকে ১০৮ বার ওম (ॐ) জপ করুন।

    কন্যা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ কিছু সুন্দর বার্তা পেতে পারেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনার কিছুজনের সঙ্গে হঠাৎ করেই তর্কের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তোতা পাখিকে সবুজ রঙের লঙ্কা খেতে দিন।

    Ajker rashifal todays horoscope 5 May 2026.

    তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার কাছে অবসর সময় নাও থাকতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং অন্যান্য আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

    বৃশ্চিক রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে প্রত্যেকের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এর মাধ্যমে আপনি ওই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় এবং অর্থ নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আজ আপনি আশীর্বাদ পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ধর্মীয় কাজকর্ম করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করে নিয়মিত পুজো করুন।

    ধনু রাশি: আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে জিমে যেতে পারেন অথবা খেলাধুলার সময় অতিবাহিত করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগান।

    আরও পড়ুন: বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতি OPEC+-এর

    মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি আজ অবসর সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।

    আরও পড়ুন: বাঁচবে সময়! টোল প্লাজায় লাগু MLFF সিস্টেম, কীভাবে কাটবে ট্যাক্স?

    কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ স্কুলের পড়ুয়াদের তাদের প্রজেক্টের কাছে সাহায্য করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অধিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন।

    মীন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু জান আজ গয়না অথবা বাড়ির সরঞ্জাম কিনতে পারেন। প্রেমের জীবনে তৃতীয় ব্যক্তির কথা শুনে কোনও মতামত গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভগবান গণেশের মন্দিরে কালো-সাদা রঙের পতাকা অর্পণ করুন।

    Click here to Read More
    Previous Article
    মমতা সহ তৃণমূলকে বাংলা থেকে ধুয়ে সাফ করে দিল বিজেপি! || BengalResults2026
    Next Article
    BJP-র জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ! মাথা ন্যাড়া করলেন খোকন তালুকদার

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment