বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আপনি আজ একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। এর পাশাপাশি একটি নতুন প্রকল্প শুরু করার আগে বাবা-মায়ের পরামর্শ এবং আশীর্বাদ গ্রহণ করুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই ‘ওম পদ্মাপুত্রায় বিদ্যাহে অমৃতসায় ধীমহি তন্ন কেতু প্রচোদয়া”-এই মন্ত্রটি দিনে ১১ বার দিনে জপ করুন। এর ফলে আপনি লাভবান হবেন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। মন ভালো রাখার জন্য আজ আপনি আকর্ষণীয় কিছু পড়তে পারেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলে অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা আজ সন্ধ্যা নাগাদ আপনার জন্য একটি আকর্ষণীয় পরিকল্পনা করে দিনটি উজ্জ্বল করে তুলবেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। কোথাও সফর করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি খান এবং জল পান করুন।
মিথুন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জমি অথবা কোনও সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কন্যাদের লাল রঙের চুরি এবং লাল রঙের কাপড় দান করুন।
কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। যাঁদের কুঅভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে তাঁদের থেকে অবশ্যই দূরে থাকুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে অবশ্যই মনোযোগী হতে হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের পর্দা বাড়িতে টাঙিয়ে রাখুন।
সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত আজ কোনও আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে চাইবেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে সুগন্ধি উপহার দিন।
কন্যা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়টি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাঁটি রুপোর বালা পরুন।

তুলা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তাঁকে ঋণ দেওয়ার আগের সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন। এর ফলে আপনি লাভবান হতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় বের করে একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করুন।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। গুরুজনদের সঙ্গে আজ সংযত হয়ে কথা বলুন। কোনও নতুন উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। সেই সময়টি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণে আপনি চাপের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে লাল রঙের ফুল উপহার দিন। এটি আপনার উপকারে আসবে।
ধনু রাশি: আপনি আজ অর্ধাঙ্গিনী সঙ্গে একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। শিশুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেই জমিটি ভালো দামে বিক্রি হতে পারে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সেইসব ব্যক্তিদের সঙ্গে বেশি করে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি প্রদীপ জ্বালানোর পর তার মধ্যে ভালো এবং সাদা তিলের বীজ রাখুন।
আরও পড়ুন: ভারতের ডিফেন্স হাব হতে চলেছে এই রাজ্য! ফাইটার জেট প্রকল্পের জন্য ১ লক্ষ কোটি বিনিয়োগের অনুমান
মকর রাশি: কোনও কাজে আপনার সঠিক পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সমর্থনের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এই রাশির যাঁরা তাঁদের কোনও জমি বিক্রি করতে চান সেক্ষেত্রে তাঁরা আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন। এর ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। নাহলে, তাঁরা প্রতারিত হতে পারেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বাড়িতে অবশ্যই কোনও আবর্জনা অথবা ওপরের তাকে লোহার চূর্ণ জমতে দেবেন না। এটি আপনার উপকারে আসবে।
আরও পড়ুন: নিলামে পেলেন ৫ গুণ বেশি অর্থ! IPL-এর মাঝেই এই টিমে এন্ট্রি অর্জুন তেন্ডুলকারের
কুম্ভ রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানের একটি বিশেষ কৃতিত্বের অত্যন্ত গর্বিত হবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কাজ থেকে আজ আপনি ভালোবাসা এবং যত্ন পাবেন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি আজ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন না। এর ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে সেই বাদাম অন্যকে বিতরণ করুন এবং নিজেও খান।
মীন রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে হাসপাতালে থাকা রোগীদের সাহায্য এবং সেবা করুন।
Previous Article
চোটের কারণে পা পুরোপুরি রাখতে পারেননি মাটিতে! তবুও, ম্যাচ জেতানো বোলিং করলেন বরুণ চক্রবর্তী
Next Article
West Bengal Election Results 2026 LIVE | বাংলার কুর্সি কার দখলে? দেখুন ভোটের ফলাফল সরাসরি|Banglahunt